শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

শিশুদের পার্ক নাকি ‘শিশু তৈরির পার্ক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আরাফাতুল ইসলাম: বাংলাদেশের শহরগুলোতে শিশুদের বিনোদনের ব্যবস্থা তেমন একটা নেই এ কথা মোটাদাগে বলাই যায়। শিশু পার্ক যেগুলো আছে সেগুলোতে ছোটদের চেয়ে বড়দের আনাগোনাই বেশি৷ খুলনার গিলাতলায় এক শিশুপার্কে গিয়ে হয়েছে বিব্রতকর অভিজ্ঞতা৷

রাজধানী ঢাকায় শিশুদের নিয়ে ঘুরতে যাওয়ার নানা ব্যবস্থা রয়েছে৷ প্রয়োজনের তুলনায় কম হলেও শিশুপার্কের পাশাপাশি বড় বড় শপিং মলগুলোতে রয়েছে শিশুদের জন্য আলাদা বিনোদন পার্ক৷ ঢাকার আশেপাশেও একাধিক এরকম পার্ক রয়েছে৷ কিন্তু রাজধানীর তুলনায় কম গুরুত্বপূর্ণ শহরগুলোতে শিশুদের জন্য ঘরের বাইরে চিত্তবিনোদনের ব্যবস্থা বলতে শুধু শিশু পার্ক৷

খুলনার গিলাতলায় সেরকমই এক শিশুপার্কে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে এবার৷ বনবিলাস নামের পার্কটি বাইরে থেকে বেশ পরিচ্ছন্ন মনে হলো৷ ভেতরে শিশুদের নানারকম রাইডও আছে৷ কিন্তু সেগুলো ব্যবহার করতে গেলে দেখা যায় নানা বিড়ম্বনা৷ দাদাদাদির সঙ্গে ঘুরতে যাওয়া দুই শিশুকে পর্যবেক্ষণ করতে গিয়ে বুঝলাম রাইডগুলোর অবস্থা বেশ নাজুক৷ কোনোটাতে ব্যাটারি নেই, কোনোটা নিয়মিত ব্যবহার করা হয় না বলে ময়লার আবরণে ঢাকা পড়ে গেছে৷

শিশুপার্কটিতে শিশুদের নানা রাইড রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহার অনুপোযোগী হয়ে পড়লেও পার্কটিতে দর্শণার্থীর তেমন একটা অভাব চোখে পড়লো না৷ বরং তরুণ বয়সিদের আনাগোনা সেখানে বেশি৷ জোড়ায় জোড়ায় তরুণ-তরুণীদের পার্কের নানা কোনায় অত্যন্ত ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা গেল৷ শিশু পার্কে শিশুদের সামনেই তাদের অতিঘনিষ্ঠ হওয়ার দৃশ্য দৃষ্টিকটু বটে!

বনবিলাস পার্কটি তাই নামে শিশু পার্ক হলেও সেটি যে আসলে একটি ‘ডেটিং স্পট' তা বুঝতে বেশি সময় লাগেনি৷ আর তখন রাইডগুলোর দুরাবস্থার কারণ বোঝা গেল৷ মালিক কর্তৃপক্ষ সম্ভবত ‘শিশু পার্ক' নামটি ঢাল হিসেবে ব্যবহার করে তরুণ-তরুণীদের প্রেমলীলার এক নিরাপদ আশ্রয় বানিয়েছেন পার্কটিকে৷ অথচ সেনানিবাসের খুব কাছে অবস্থিতি এই পার্কে শিশুদের জন্য আরো উন্নত পরিবেশ আশা করে সাধারণ মানুষ৷

খোঁজ নিয়ে জানলাম, শিশু পার্কটিতে যে এরকম কর্মকাণ্ড ঘটছে তা অতীতে বিচ্ছিন্নভাবে গণমাধ্যমে এসেছে৷ তবে তাতে পরিস্থিতি তেমন একটা বদলায়নি৷ বরং ফেসবুকে কেউ কেউ সেটির নাম দিয়েছে ‘শিশু তৈরির পার্ক'৷

অবশ্য শুধু বনবিলাস নয়, এরকম অবস্থা কমবেশি আরো অনেক শিশুপার্কে দেখা যায়৷ বিশেষ করে জেলা শহরগুলোতে শিশুদের জন্য তৈরি পার্কে জোড়ায় জোড়ায় তরুণ-তরুণীদের দেখা মেলে বেশি৷ তাই, অভিভাবকরা সেসব পার্কে না যাওয়াকেই শ্রেয় মনে করেন৷ ফলে বঞ্চিত হয় শিশুরা৷

সূত্র- ডয়চে ভেলে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ