বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘দ্বীনের দাওয়াত নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি

পরকালীন মুক্তি একমাত্র নবীজি সা. এর আদর্শেই নিহিত। এর বাইরে যত আদর্শ আছে সব ভ্রান্ত ও বাতিল। নবীজির দেখানো পথ অনুসরণ করা ছাড়া গত্যন্তর নেই। কাজেই, পরকালীন মুক্তির জন্য নবীজির আদর্শ অনুসরণ করুন।

আজ (শুক্রবার) ২৯মার্চ বিকেল ৩টায় আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার দারুল হাদীস মিলনায়তনে কওমী শিক্ষাধারার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদীস (মাস্টার্স) এর খতমে দরসে বুখারী অনুষ্ঠানে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী এসব কথা বলেন।

তিনি বলেন, এই উম্মতের আয়ু অতি স্বল্প। এই স্বল্প জীবনে আমল করে আখেরাতের পাথেয় জোগাড় করতে হবে। যত আমল করবেন, সবগুলো নবীজির দেখানো পথে হতে হবে। যারা নিজেদের মন মতো আমরা ধর্ম পালন করার চেষ্টা করছেন পরকালে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন।

শিক্ষা সমাপনী ছাত্রদের উদ্দেশ্যে আল্লামা শাহ আহমদ শফী বলেন, তোমরা দাওরায়ে হাদীস শেষ করেছ। তোমাদের উপর উম্মতের পুরো যিম্মাদারি এসে গেছে। তোমরা দ্বীনের দাওয়াত নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ো। তোমরা অলসতা করলে উম্মত পথ হারিয়ে ফেলবে। সব কাজে আল্লাহর উপর বিশ্বাস রাখবে। যথাসম্ভব দিনের কাজে লেগে থাকার চেষ্টা করবে। বাতিলের সাথে কখনো আপোষ করবে না। সবসময় সত্যের পথে অবিচল থাকবে।

আল্লামা শাহ আহমদ শফী দেশের বিবাহপোযুক্ত যুবক-যুবতির বিবাহ হওয়া এবং দেশের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করেন। সেই সাথে চলমান পরিস্থিতিতে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেভাবে আগুনের দুর্ঘটনা এবং গাড়ির দুর্ঘটনা হচ্ছে এসব থেকে মুক্তি কামনা করেন। এবং দেশের মানুষদের শান্তি ও সমৃদ্ধি এবং নিরাপত্তাসহ বিশ্ব মুসলিমের জালিমের জুলুম থেকে হেফাজতের দোয়া কামনা করে মোনাজাত শেষ করেন।

খতমে দরসে বুখারী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও মুসল্লীদের উদ্দেশ্যে আরো বয়ান করেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা শেখ আহমদ, মাওলানা ফোরকান আহমদ সাতকানবী, মাওলানা আশরাফ আলী নিজামপুরীসহ জামেয়ার অন্যান্য উস্তাদবৃন্দ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ