সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

কারি আহমাদ বিন ইউসুফকে সম্মাননা জানালেন থাই প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত ‘আন্তর্জাতিক মিলাদুন্নবী সা. সম্মেলন-২০১৯’ এ আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর সভাপতি, শাইখ কারি আহমাদ বিন ইউসুফ আল আযহারীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল প্রাউথ চান-ওচা ।

শুক্রবার (০৫ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত থাইল্যান্ডের ইতিহাসে সর্ববৃহৎ ‘আন্তর্জাতিক মিলাদুন্নবী সা. সম্মেলন-২০১৯’ এ সে দেশের প্রধানমন্ত্রী সম্মাননামূলক এ ক্রেস্ট প্রদান করেন।

শায়েখ আহমাদ বিন ইউসুফের সঙ্গে মিসরের শাইখ ড. আহমাদ আহমাদ নাঈনাকেও সম্মাননা প্রদান করেছেন থাই প্রধানমন্ত্রী।

ড. আহমাদ আহমাদ নাঈনা আরবলীগ কর্তৃক পরিচালিত বিশ্বের আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ ক্বারিদের সংগঠন ‘ইত্তেহাদুল আরাবি ওয়াদ-দুয়ালি লি-কুররা-ইল-কোরানিল কারিম’ (ইত্তেহাদুল কুররা আল-আলামিয়া) এর সভাপতি এবং ‘আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’-এর আন্তর্জাতিক মহাসচিব।

সম্মেলনে ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনামসহ মোট ১২ দেশের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, থাইল্যান্ডের শীর্ষ ওলামায়ে কেরাম, মন্ত্রী সদস্যরা, বিমানবাহিনী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ উপস্থিত ছিলেন।

এএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ