শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রমজানে ২ টাকায় ১০ পদের ইফতার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: সিলেটে ‘হেল্পিং উয়িং’ নামে একটি সংস্থা রমজানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। সংস্থাটি মাত্র ২ টাকায় ৫দিন ইফতার করাবে নগরবাসীকে।

সংস্থাটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা কারো আত্মমর্যাদায় আঘাত লাগুক এমন কিছু করতে চাচ্ছেন না বলেই ২ টাকার বিনিময়ে ইফতার সরবরাহ করতে চান।

জানা গেছে, ১৩ থেকে ১৭ মে পর্যন্ত নগরীর সুবিদবাজার, কুমারপাড়া, শাহী ঈদগাহ, নাইওরপুল ও চৌহাট্টাসহ ৫টি পয়েন্টে তারা ২ টাকায় ইফতার সরবরাহ করবেন।

আয়োজকরা জানান, প্রতিদিন বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত ২টাকায় ১০টি পদের ইফতারের প্যাকেট দেয়া হবে। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষ যথেষ্ট উপকৃত হবেন বলেও মনে করছেন তারা। অবশ্য ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নগরবাসীর মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।

এ মহৎ ও সেবামূলক উদ্যোগে যেকোন সচেতন নাগরিকের শরিক হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। যে কেউ সাহায্যের হাত প্রসারিত করতে পারেন। নগদ টাকা দিতে পারেন। দিতে পারেন ইফতারের বিভিন্ন উপকরণ। যেমন, তেল, চাল, ডাল, জিলাপী, ডালডা, খেজুর, বুট ইত্যাদি।

যারা এসব কিছুই দিতে পারবেন না বা দিবেন না, তারা কেবল নিজের শ্রম দিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে এ উদ্যোগের সাথে জড়িত থাকতে পারবেন।

বিষয়টি নিয়ে নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তারা ‘হেল্পিং উয়িং’ কে স্বাগত জানাচ্ছেন।

জিন্দাবাজার এলাকার অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আব্দুল হানিফ বলেন, এটি একটি দারুণ উদ্যোগ। রমজানে রোজাদারদের আবেগ-অনুভূতিকে পুঁজি করে সবাই যখন অতিরিক্ত রোজগারের ধান্দায় ব্যস্ত থাকেন, তখন ২ টাকায় ইফতার সরবরাহ নিঃসন্দেহ একটি প্রশংসনীয় উদ্যোগ।

এছাড়াও তিনি নিজে এ উদ্যোগের সাথে শরিক হতে আগ্রহ প্রকাশ করেন ।

নগরীর কাজিরবাজার এলাকার বস্তিবাসী সামেলা খাতুন জানান, ৫দিন হলেও তিনি প্রতিদিন ২ টাকার ইফতার আনতে যাবেন। অন্তত ৫দিন ১০টি আইটেম দিয়ে ইফতার করা তার কাছে বিশাল ব্যাপার। তিনি সিলেটের সচেতন সর্বস্তরের জনগনকে উদ্যোগটিতে সংশ্লিষ্ট হওয়ার আহ্বান জানান।

উদ্যোগটির সাথে জড়িত হতে আগ্রহীরা ০১৭১১৩৭৯৩৩৪ নম্বরে যোগাযোগ করতে পারেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ