শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

আল্লাহর নামের শেষে ’তাআলা’ ব্যবহার কি সহীহ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন: সম্মানিত মুফতী সাহেব হুজুর! আমাদের জানার বিষয় হল :

১. ‘আল্লাহ’ এই সম্মানিত নামটির পরে আমরা যে ‘তাআলা’ শব্দটি ব্যবহার করি, যেমন ‘আল্লাহ তাআলা’- এই তাআলা ব্যবহার করা কি সহীহ, না শুধু আল্লাহই বলব বা লিখব।

২. আর ‘আল্লাহ’ এই সম্মানিত নামটির পর যে ‘তাআলা’ ব্যবহার করি, এই তাআলার অর্থ কী? আর ‘তাআলা’ যদি না লিখি বা না বলি তবে কি ভুল বা গুনাহ হবে? একজন জ্ঞানী বলেন, আল্লাহ তো আল্লাহই; কেন আবার আল্লাহর নামের সাথে তাআলা ব্যবহার করা। যাক যেটা সঠিক সেটাই আমাদের জানিয়ে উপকৃত করবেন। প্রশ্ন করেছেন- আখতার বিন কামাল - মিরপুর, ঢাকা

উত্তর: ‘তাআলা’ অর্থ মহান, শ্রেষ্ঠ ও সুউচ্চ মর্যাদাসম্পন্ন। ‘আল্লাহ তাআলা’ অর্থ আল্লাহ মহান, আল্লাহ সুউচ্চ মর্যাদাসম্পন্ন। এটি আল্লাহর পবিত্রতা ও মর্যাদাসূচক শব্দ। যা তার নামের সাথে ব্যবহার হয়ে থাকে।

‘আল্লাহ’র নামের সাথে এভাবে সম্মানসূচক ও গুণবাচক কোনো শব্দ যোগ করে বলা বা লেখা মুস্তাহাব। এটা আদবের অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ আয্যা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামীন ইত্যাদি। অবশ্য শুধু ‘আল্লাহ’ বলা বা লিখাও জায়েয।

তথ্যসূত্র: -ফাতাওয়া বাযযাযিয়াহ ৬/৩৫৪; ফাতাওয়া সিরাজিয়্যাহ পৃ. ৭২; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩১৫

উত্তর প্রদানে: ফতওয়া বিভাগ, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া, পল্লবী ,মিরপুর, ঢাকা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ