সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

খালি পেটে ঘুমাতে গেলে যেসব ক্ষতি হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেকেই ডায়েট করার জন্য রাতের খাবার খান না। আবার কেউ কেউ রাঁধতে হবে বলে আলসেমি করে না খেয়ে ঘুমিয়ে পড়েন। একদিন বা দুইদিন না খেয়ে ঘুমালে কিছু না হলেও বিষয়টি অভ্যাসে পরিণত হলে তা শরীরের জন্য খুবই ক্ষতিকর। জেনে নিন নিয়মিত খালি পেটে ঘুমালে শরীরের কী ক্ষতি হয় সেই সম্পর্কে।

অপুষ্টি: রাতে নিয়মিত খালি পেটে ঘুমালে শরীরে পুষ্টির অভাব দেখা দিতে পারে। বিশেষ করে মাইক্রো-নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভারতের ম্যাক্স সুপার স্পেশালিটি সেন্টারের নিউট্রিশন বিশেষজ্ঞ মঞ্জরি চন্দ্রের মতে, শরীরে ম্যাগনেসিয়াম, ভিটামিন বি ১২ এবং ভিটামিন ডি৩ এর মতো মাইক্রো-নিউট্রিশনের প্রয়োজন আছে। খালি পেটে কেউ যদি প্রতিদিন ঘুমিয়ে পরে তাহলে তার শরীরে এসব উপাদানের অভাব দেখা দিবে।

মেটাবোলিজমে প্রভাব পড়ে: রাতের খাবার না খেলে সেটার প্রভাব মেটাবোলিজমে পড়ে। ইনসুলিন লেভেলের উপরেও এর বিরূপ প্রভাব পড়ে। এছাড়াও কোলেস্টেরল বেড়ে যাওয়া এবং থাইরয়েড হরমোনে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। সঠিক সময়ে সঠিক খাবার না খেলে এর প্রভাব হরমোন নিঃসরণের উপর পড়ে। ফলে শরীরে নানা সমস্যা দেখা দেয়। শরীরে কর্টিসলের পরিমাণ বেড়ে মানসিক চাপ এবং ক্ষুধা বাড়ে। ওজন কমার বদলে উল্টা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

ক্লান্তি: রাতে না খেয়ে ঘুমালে রক্তে চিনির পরিমাণ কমে যায়। ফলে ঘুম থেকে উঠে ক্লান্তি লাগে। সহজেই বিরক্ত হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। কাজে মনোযোগ আসে না, সৃজনশীল চিন্তা করা যায় না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ