সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

গাইরে কুফুর সঙ্গে কন্যার বিয়ে দেওয়া বাবার জন্য অনেক বড় ভুল: মুফতি তারিক মাসুদ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি তারিক মাসুদ 
মুসলিম স্কলার ও দাঈ, পাকিস্তান

বর্তমানে আমাদের সমাজে কুফু না দেখেই বিয়ে শাদি হয়। অথচ, কুফু - গাইরে কুফুর বিয়ে করানো ভুল। হ্যাঁ জায়েজ আছে, তবে শরিয়তের অপছন্দনীয় কাজ। কোনো সময় বাধ্যবাধকতার কারণে কিছু বিষয় জায়েজ হয়। সেটা হয়তো কুফু খোঁজে না পাওয়ার কারণে কিংবা কুফু না মিললে হয়ে থাকে।

কুফু বলা হয়, 'ছেলে যে হবে সে মেয়ের ছয় জিনিসের সমপর্যায়ের বা উঁচু হবে। নিচু হতে পারবে না।'

কোন গাইরে কুফুর সঙ্গে কন্যার বিয়ে দেওয়া বাবার জন্য অনেক বড় ভুল। চার মাযহাব এ ব্যাপারে একমত। কেননা মহিলা স্বামীর অধীনে হয়। সুতরাং যার অধীনে থাকবে তার স্থান অবশ্যই অধীনস্থ থেকে উঁচু হওয়া জরুরি। কারণ আকল এ কথাই বলে, নিচের লোকেরা উপরের লোকদের অনুসরণ করবে। নিচের লোকদের নয়।

আর যদি নিচু লেভেলের কোনো পুরুষের সাথে উচু লেভেলের কোনো নারীর বিয়ে হয়ে যায়, তাহলে পরস্পরে তাদের জোড়া মিলে না। কারণ ইসলাম হলো দীনে ফেতরাত। আর দীনে ফেতরাত ঐটায় বয়ান করে যেটা উপযোগী হয়। অনুপযোগী কোনো বিষয় দীনে ফেতরাত বয়ান করে না।

ফুকাহায়ে কেরাম ছয় জিনিসের মাঝে কুফু ঠিক রাখার কথা বলেছেন। এ ছয় জিনিসের মাঝে কুফু ঠিক থাকা আবশ্যক। এ ছয় জিনিস পুরুষের জন্য নয়। পুরুষ নিজের চেয়ে নিচু জায়গায় বিয়ে করলেও শরীয়াতে তাকে অনুমতি দেয়। পুরুষ নিচু থেকে নিচুতে শাদি করতে পারবেন। কিন্তু মেয়ে পারবে না। বরং মেয়ের বেলায় কুফু তার সমপর্যায়ের হবে বা উঁচু হবে। তাহলে বিয়ে সফল হবে। অন্যথা সফল হবে না।

ছয়টি জিনিস নিম্মরুপ :

ক) বংশ: নারীর চেয়ে নিচু বংশের কারো সাথে কুফু হবে না। বরং সমপর্যায়ের বা উঁচু হতে হবে।

খ) পেশা: পেশায় নারীর চেয়ে নিচু হলে চলবে না। উঁচু বা সমপর্যায়ের লাগবে।

গ) দৌলত: এ দৌলত দ্বারা টাকা পয়সা কিংবা ব্যাংক ব্যালেন্স উদ্দেশ্য নয়। টাকা পয়সাতো আসে যায়। কখনো আছে। কখনো নাই। দেখা যায় আজ গরীব। কাল ধনী। তাই শরীয়ত কখনো টাকা পয়সাকে দৌলতমন্দ বলেনি। বরং কারো যদি দু'হাত ও দু'পা থাকে তাহলে শরিয়ত তাকে ধনী হিসেবে সাব্যস্ত করেছে। কেননা সে সম্পদ উপার্জন করতে পারবে। এখানে দৌলত দ্বারা উদ্দেশ্য হলো, এতটুকু পরিমাণ সম্পদের মালিক হওয়া যতটুকু হলে মেয়ের মহরের টাকা দিতে পারে।

ঘ) ইসলাম: মুসলমান কন্যাকে মুসলমানের কাছেই বিয়ে দিতে হবে। কোনো ঈসায়ীর কাছে দিলে হবà