শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

রোজার সময় যে ৩টি মোবাইল অ্যাপ কাজে লাগবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বছর ঘুরে আবার এলো মাহে রমজান। মুসলমানদের পবিত্র সংযমের এ মাসে কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ রোজা রাখবেন। রমজানে সময় মতো সেহরি ও ইফতারের গুরুত্ব অনেক। তাই কখন সেহরির সময় শেষ হবে এবং কখন ইফতার শুরু হবে তা জানা জরুরি। তাই আসুন এমন তিনটি মোবাইল অ্যাপ সম্পর্কে ডাউনলোড করি, যা আমাদের রোজা পালনে সহায়তা করবে।

রমজান ক্যালেন্ডার ২০১৯: পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের সুবিধার জন্য অ্যাপটি বানানো হয়েছে। অ্যাপটির মাধ্যমে আপনি চাইলেই বাংলাদেশের যেকোনো জেলার সাহ্​রি ও ইফতারের সময়সূচি জানতে পারবেন। অ্যাপে প্রতিদিনের সাহ্​রির শেষ সময় ও ইফতারের সময়সূচি অ্যালার্ম আকারে পাওয়া যাবে। আরও আছে রমজান সম্পর্কিত বিভিন্ন দোয়া, হাদিস ইত্যাদি।

নামানোর ঠিকানা: http://bit.ly/2IZk6tk

মাহে রমজান ২০১৯: এই অ্যাপে ১৪৪০ হিজরি সালের রমজান মাসের সাহ্​রি ও ইফতারের সময়সূচি আছে। সঙ্গে আছে সাহ্​রি ও ইফতারের আগে পুশ আকারে দেওয়া বিজ্ঞপ্তির (নোটিফিকেশন) সুবিধা। রোজার নিয়ত এবং ইফতারের দোয়া, তাসবিহ এবং আল্লাহর ৯৯টি নামও পাওয়া যাবে এতে। অ্যাপের নকশাও বেশ নজরকাড়া।

নামানোর ঠিকানা: http://bit.ly/2Y5h6Ps

মাহে রমজান সময়সূচি ২০১৯: জেলাভিত্তিক ইফতার ও সাহ্​রির সময়সূচি থেকে শুরু করে ইফতারের দোয়া ও রোজার নিয়ত জানা যাবে এতে। আরও পাবেন ইফতারের সুন্নত আমলসমূহ। অ্যাপটিতে রোজা ভঙ্গের ও মাকরুহ হওয়ার কারণসমূহ জানা যাবে।

নামানোর ঠিকানা: http://bit.ly/2VMFGXK

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ