সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

রমজানে ভারতজুড়ে 'রুহ আফজা' গায়েব?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমাজন মাসকে সামনে রেখে পুরো ভারতে 'রুহ আফজা' উধাও হয়েছে। রুহ আফজার আকাশ ছোঁয়া চাহিদার সময়েই রোজাদাররা তা পাচ্ছেন না। খবর বিবিসি-এর।

রুহ আফজার সবচেয়ে বেশি বিক্রি হয় এই রমজানের মাসে ৷ গরমের কারণেও বছরের বেশিরভাগ সময়ই রুহ আফজার চাহিদা থাকে আকাশছোঁয়া ৷

এদিকে বাজার থেকে রুহ আফজা নিখোঁজ হওয়ার রহস্য কী তা নিয়ে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে পরিণত হয়েছে।

রুহ আফজা প্রস্তুতকারক সংস্থা হামদর্দের মালিক পক্ষের মধ্যের বিবাদই রুহ আফজার না পাওয়ার কারণ হিসেবে উল্লেখ করছেন অনেকে ৷ এই বিবাদই রুহ আফজা উৎপাদনে প্রভাব ফেলেছে বলে দাবি বিক্রেতাদেরও ৷

অন্যদিকে, সংস্থার তরফে এই তথ্য সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে ৷ তাদের দাবি, রুহ আফজা উৎপাদনের কিছু গুরুত্বপূর্ণ হার্বাল প্রোডাক্ট না মেলাতেই এই বিপত্তি ৷ এক সপ্তাহের মধ্যেই চাহিদা মতো রুহ আফজার যোগান দিয়ে এই অভাব পূর্ণ করে পরিস্থিতি সামাল দেওয়ার আশ্বাস দিয়েছেন হামদর্দ সেলস এবং মার্কেটিং চিফ মনসুর আলি ৷

সূত্র: বিবিসি উর্দু

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ