মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি
সম্প্রতি দেশ-বিদেশে বিভিন্ন কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন বাংলাদেশি হাফেজে কুরআনরা। মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি বছরই কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজে কুরআনরা ক্রিকেটারের চেয়ে বড় বিশ্ব চ্যাম্পিয়ন-রানার্স আপ অর্জন করে পুরো বিশ্বের কাছে লাল সবুজের পতাকার পরিচিতি বৃদ্ধি করেছেন। স্বয়ং ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা এ কথা স্বীকার করেছেন।
সৌদি প্রবাসী কারি মুহাম্মদ রায়হান উদ্দীন আওয়ার ইসলামের কাছে প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশের হাফেজে কুরআন সৌদিতে তারাবির ইমামতি করে লাল সবুজের পতাকা ও বাংলাদেশের মান সম্মান বৃদ্ধি করেছেন।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে সৌদিতে প্রবাসী জীবনে আছি। এবার মনে ভিন্নরকম প্রশান্তি পাচ্ছি, বিভিন্ন সৌদি মসজিদে গিয়ে বাংলাদেশি হাফেজে কুরআনের কণ্ঠে কুরআন তেলোয়াত শুনে মন জুড়িয়ে।
এবার শতাধিক বাংলাদেশি হাফেজে কুরআন সৌদিতে তারাবি ও নামাজের ইমামতি করছেন, তন্মধ্যে পরিচিত কয়েকজনের পরিচিতি তুলে ধরবো, কুরআনের পাখিগুলো আমাদের রত্ন হিসেবে একই কাতারে শামিল করার প্রয়াস পাচ্ছি।
সৌদি আরবের জনমুখে পরিচিত মহলের কিছু মসজিদের তারাবি ও নামাজের ঈমামগণের নাম আওয়ার ইসলাম পাঠকদের জন্য তুলে ধরলাম। যারা দেশের বাইরে লাল সবুজের পতাকা উড্ডীন করে দেশের সুনামখ্যাতি বয়ে আনছে।
১. মাওলানা আব্দুল খালেক নিজামী, পিতা. জনাব সুলতান আহমদ, থানা: সদর থানা, জেলা: কক্সবাজার। তিনি তারাবির ইমামতি করছেন ফয়সালিয়া জামে মসজিদ দারুচ্ছালাম, তাহলিয়া রোড়, জেদ্দা, সৌদি আরব।
২. মাওলানা কারী রায়হান উদ্দীন, পিতা: জনাব নুর হুসাইন, থানা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম। তারাবির ইমাম মসজিদে আল ফারুক জেদ্দা, সৌদি আরব।
৩. মাওলানা হাফেজ শহীদুল্লাহ, পিতা: নাম জনাব মরহুম মোস্তফা মিয়া, থানা: সোনাইমুড়ী, জেলা: নোয়াখালী। তারাবির ইমাম মসজিদ-ই জমহুর আর ক্বামআরী আল ফাইহা, দাম্মাম, সৌদি আরব।
৪. মুহাম্মদ হাফেজ জমির উদ্দীন, পিতা: জনাব হুসাইন আহমেদ, থানা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম। তারাবির ইমাম মসজিদে জামে ইবনে তাইমিয়া হায়ান্নাহযা, জেদ্দা, সৌদি আরব।
৫. মাওলানা হাফেজ হাবিবুল্লাহ, পিতা: মাওলানা জাফর আলম, থানা: চকরিয়া, জেলা: কক্সবাজার। তারাবির ইমাম শায়খ রায়হান জামে মসজিদ আবাহা, মাহাইল, সৌদি আরব।
৬. মুহাম্মদ হাফেজ নু'মান হুসাইন, পিতা: জনাব নাসির উদ্দীন, থানা: সুবর্ণচর, জেলা: নো