সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

কাতারে আলনূর কালচারাল সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

কাতারের আলনূর কালচারাল সেন্টারের উদ্যোগে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কাতারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তাগণ বলেছেন, ইসলামি মূল্যবোধের ধারক, দেশপ্রেমিক তরুণদের কাছে জাতির আশা আকাঙ্ক্ষা অনেক । সত্য সুন্দরের বিকাশ ও জাতির কল্যাণে তরুণদের অবদান ইতিহাসে প্রাতঃস্মরণীয় ।

গত ১৫ মে (বুধবার) দোহা ইবনে হাজম জামে মসজিদ আলনূর সমাজকল্যাণ পরিচালক পেয়ার মুহাম্মদের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান আলোচক ছিলেন আলনূরের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাতার ফ্রেন্ডস ক্লাবের সভাপতি গোলাম সারওয়ার মিশু ও সাংগঠনিক সম্পাদক উবাইদুর রহমান । আলোচনায় অংশ নেন আলনূর শিক্ষা বিভাগীয় পরিচালক প্রকৌশলী সালাহউদ্দিন ও অর্থ সম্পাদক সালেহ নূরুন্নবী । আল কুরআন প্রশিক্ষণ প্রদান করেন মাওলানা কারী ইব্রাহিম ও হাফেজ মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইকবাল আহমেদ রনি, সাধারণ সম্পাদক জনাব বাবুল গাজি, বাবু খান, রাহেল মাহমুদ, মোজাম্মেল হোসেন সোহাগ, সবুজ মিয়া, শাহাদাত, আব্দুল আউয়াল।

উভয় সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষা সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে পরস্পর সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ