সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

শাওয়ালের শেষ সপ্তাহে দাওরা, বেফাকের রেজাল্ট ২৬ রমজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

রমজানের পরবর্তী মাস শাওয়ালের শেষ সপ্তাহে হতে পারে আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ-এর অধীনে সংঘটিত তাকমিল জামাতের ফলাফল।

আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ-এর সদস্য মোসলেহ উদ্দিন রাজু আজ আওয়ার ইসলামকে এমনটিই জানিয়েছেন।

তিনি বলেন, হাইয়াতুল উলয়ার পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাওয়ালের শেষ সপ্তাহে রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের এ সহ-সভাপতিকে বেফকুল মাদারিসিল আরাবিয়ার ফলাফলের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আগামী ২৬ কিংবা ২৭ রমজানে প্রকাশিত হবে বেফাকের ফলাফল।

প্রসঙ্গত, পর পর দুই দফা প্রশ্নফাঁসের ঘটনার প্রেক্ষিতে মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর শীর্ষ নেতৃবৃন্দ ডিজিটাল পদ্ধতিতে প্রশ্ন পাঠানোর সিদ্ধান্ত নেয়।

এ পদ্ধতি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর নতুন করে আর প্রশ্নফাঁস হয়নি। সবশেষ গত ৩ মে সারাদেশে ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’এর অধীনে চলমান দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, ৬টি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষাবোর্ড থেকে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় এ পরীক্ষায় অংশগ্রহণ করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ