শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি

ধানে আগুনের ঘটনা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধানের ন্যায্যমূল্য না পাওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় কৃষকদের ক্ষেতে আগুন দেয়ার ঘটনা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলে বুধবার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ বিষয়ে তিনি বলেন, ‘ঘটনাগুলো স্যাবোটেজ কি না, কেউ কোনোভাবে সরকারের সুনাম ক্ষুণ্ন করার জন্য এসব করছে কি না তা খতিয়ে দেখা হবে। এ রকম সংকটের উদ্ভব হতে পারে, তাই বলে এভাবে আগুন জ্বালিয়ে ধানক্ষেতে! ঘটনাগুলো বিশেষ বিশেষ জায়গায় ঘটছে কেন? প্রধানমন্ত্রী এটা তদন্ত করে জানাতে বলেছেন।’

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের সাথে সবিচালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিস্তার পানিবণ্টন নিয়ে তিনি বলেন, যেভাবে ছিটমহল হস্তান্তর ও সীমান্ত সমস্যার সমাধান হয়েছে সেভাবে তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন সমস্যার সমাধান হবে। ‘হতাশ হওয়ার কোনো কারণ নেই, আলোচনা চলছে। ভারতের নতুন সরকার এ আলোচনার বাস্তব রূপ দেবে ও আরও এগিয়ে নেবে, এটিই আমরা আশা করি।’

ওবায়দুল কাদের বলেন, সমস্যার বাস্তবসম্মত সমাধান করতে হবে। একটা সমস্যা হয়েছে, ধান পুড়িয়ে এ সমস্যার সমাধান তো হবে না। সরকার এখানে আন্তরিক। সরকার কখনো চাইবে না কৃষির মেরুদণ্ড যে কৃষক তারা ক্ষতিগ্রস্ত হোক। কৃষকদের স্বার্থবিরোধী কিছু এ কৃষকবান্ধব সরকার করবে না। শেখ হাসিনার সরকার এ ব্যাপারে আন্তরিক।

ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক নিয়ে মন্ত্রী বলেন, ‘ভারতীয় ঋণে অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে। আবার নতুন প্রকল্পও আমরা হাতে নিচ্ছি। কানেক্টিভিটির নতুন দুয়ার উন্মোচিত হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ