শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

বৈঠকে প্রধান উপদেষ্টাকে যেসব বিষয়ে পরামর্শ দিয়েছেন পীর সাহেব চরমোনাই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, ডক্টর মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের চরিত্র বুঝতে হবে। এটা কেবলই নির্বাচন আয়োজনের লক্ষে গঠিত কোনো অন্তবর্তী সরকার না। বরং অজস্র মানুষের রক্ত ও জীবনের বিনিময়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদ উৎখাতের পরে মু্ক্তিকামী জনতার সরকার। নির্বাচন আয়োজন করা এই সরকারের দায়িত্ব তবে তারও আগে প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব। এই দায়িত্ব থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে এই মৌলিক কাজ সম্পন্ন করতে দৃঢ়ভাবে সমর্থন করে।

রোববার (২৫ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার প্রধানকে কয়েকটি বিষয়ে পরামর্শ দিয়েছেন। সেগুলো হলো- 

১. প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার শেষ করেই নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমার ওপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আস্থা রাখে।
২. ফ্যাসিবাদী শক্তি যারা ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, দ্রুততার সাথে তাদের বিচার দৃশ্যমান করতে হবে।
৩. স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে করতে হবে। কারণ, তাতেই সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি হবে।
৪. বিতর্ক তৈরি করে এবং স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা ও আলাপ আলোচনা করে নিলে অহেতুক ভুল বোঝাবুঝি থেকে রক্ষা পাওয়া যাবে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বৈঠক পরবর্তী বিফ্রিংয়ে বলেছেন, অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আলাপ-আলোচনা হয়েছে। তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তীতে আপনাকে দায়িত্ব দেয়া হয়েছে। এখন জয়-পরাজয় একসাথে হবে। রণে ভঙ্গ দেওয়ার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এমটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারবো।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ