শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে

ইসলামকে ইউরোপের সংস্কৃতির অংশ করতে ‘ইউরোপিয়ান ইসলাম’ গঠনের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘ইউরোপিয়ান ইসলাম’ নামের একটি সংগঠন গড়ার উদ্যোগ নিয়েছেন জার্মানির প্রথম সারির দুই রাজনীতিবিদ। এই দুই রাজনৈতিক হলেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান এবং শ্লেসভিগ-হোলস্টাইন রাজ্যের প্রধানমন্ত্রী ডানিয়েল গ্যুন্টার।

গত বৃহস্পতিবার জার্মানির স্থানীয় সংবাদমাধ্যম রাইনিশে পোস্টে একটি প্রবন্ধ লিখেন ইয়েন্স স্পান ও ডানিয়েল গ্যুন্টার। ওই প্রবন্ধে উল্লেখ, উদার ইসলামকে ইউরোপের সংস্কৃতির অংশ করতে তারা ‘ইউরোপিয়ান ইসলাম’ গঠনের উদ্যোগ নিয়েছেন।

ডয়সে ভেল-এর খবরে প্রকাশ, ইয়েন্স স্পান নিজ দলে রক্ষণশীল হিসেবে পরিচিত আর ডানিয়েল গ্যুন্টারের উদারপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তারা দুজনেই ক্ষমতাসীন দল সিডিইউর সদস্য।

‘আমাদের ইউরোপীয় ইসলাম গঠনের বিষয়ে মনোযোগী হতে হবে’ শিরোনামে ওই প্রবন্ধে ইউরোপের জীবনব্যবস্থা, সংস্কৃতি, জীবনমান, ইউরোপের সমাজে অন্য সংস্কৃতিকে অন্তর্ভুক্তিকরণসহ নানা বিষয় উল্লেখ করেছেন ইয়েন্স স্পান ও ডানিয়েল গ্যুন্টার।

প্রবন্ধে এই দুই নেতা বলছেন, ইসলামকে ইউরোপের সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তুলতে ‘ইউরোপিয়ান ইসলাম’ গঠন করতে হবে। ইউরোপে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন। এজন্য ‘প্রগতিশীল ইসলাম’ গঠনের বিষয়ে তারা জোর দিয়েছেন।

তাদের ভাষ্য, ইউরোপের সমাজ-সংস্কৃতিতে অন্তর্ভুক্তির জন্য একটি ‘প্রগতিশীল’ ধারার ইসলাম প্রতিষ্ঠা প্রয়োজন। ‘প্রতিক্রিয়াশীল, নারীবিদ্বেষী ইসলামকে মেনে নেওয়ার পরিবর্তে আমাদের ইউরোপের ঢংয়ের ইসলামের বিকাশকে ত্বরান্বিত করা উচিত।

ইউরোপিয়ান ধারার ইসলামের ব্যাখ্যা দিয়ে প্রবন্ধে তারা বলেন, ‘এটি ইউরোপের মূল্যবোধ ও স্বাধীনতার বিষয়টিকে ধারণ করবে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ