সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের মুরাক্বিব ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ-এর উদ্যোগে ‘ইউনিফর্ম শরীয়াহ্ ম্যানুয়াল অন ইসলামিক ব্যাংকিং’ শীর্ষক এক ওয়ার্কশপ ২৫ মে বেলাভিস্তা ইটালিয়ান রেস্টুরেন্টে (পলওয়েল সুপার মার্কেট, থার্ড ফ্লোর, ৬৯/১, নয়াপল্টন ঢাকা-১০০০) অনুষ্ঠিত হয়।

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব আবদুল্লাহ্ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান ও পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব এম আযীযুল হক।

‘ইউনিফর্ম শরীয়াহ্ ম্যানুয়াল অন ইসলামিক ব্যাংকিং’ বিষয়ক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মুহাম্মদ শামসুদ্দোহা।

ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের সাবেক এমডি এবং আইসিবি ইসলামিক ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমাদ, এক্সিম ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব জনাব একিউএম ছফিউল্লাহ আরিফ ও এবি ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব মুফতী ডক্টর মোহাম্মদ হারুন রশিদ।

প্রধান অতিথি জনাব এম আযীযুল হক তাঁর বক্তব্যে ইসলামিক ফাইন্যান্স ও ব্যাংকিংয়ের সাফল্য তুলে ধরে বলেন, ইসলামিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ সুদমুক্ত আর্থিক কার্যক্রম প্রবর্তনের মাধ্যমে সমাজকে সুদের কুফল থেকে মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, সমাজের অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি এ সবের মূলে রয়েছে সুদভিত্তিক অর্থব্যবস্থা। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমেই কেবল এই বৈষম্য ও অস্থিরতা দূর করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে আইসিবি ইসলামিক ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমাদ বলেন, ম্যানুয়াল ইউনিক হতে হবে যাতে করে এর স্বতন্ত্র বৈশিষ্ট্য দৃশ্যমান হয় এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা পায় ।

এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব জনাব একিউএম ছফিউল্লাহ আরিফ সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে সর্বজনীন ও গ্রহণযোগ্য ম্যানুয়াল তৈরির পরামর্শ প্রদান করেন।

এবি ব্যাংক লিমিটেডের শরীয়à¦