সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

শেষ দশকের রাতগুলিতে অঝোরে কাঁদতেন রাসুল সা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম

মহিমান্বিত মাহে রমজানের শেষ দশক চলছে। মহিমা আর মর্যাদায় সিক্ত এ মাসের শেষ দশকই সবচেয়ে বেশি গুরুত্বের। মহান আল্লাহ বলেন, ‘রমজান মাস, যাতে নাযিল হয়েছে মানবজাতির পথনির্দেশক কুরআন। যাতে রয়েছে হেদায়াতের সুস্পষ্ট নিদর্শন ও সত্য-মিথ্যা নির্ণয়কারী মানদণ্ড। (আল-কুরআন)

মহান আল্লাহ অন্য আয়াতে বলেন, ‘নিশ্চয়ই এটি (কুরআন) কদরের রাতে নাযিল হয়েছে। আর কদরের রাত কী— সে সম্পর্কে তুমি কী জানো? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। এ রাতে ফেরেশতাগণ ও জিবরাঈল আ. (পৃথিবীতে) নেমে আসেন তাদের রবের অনুমতিক্রমে সব ধরনের নির্দেশনা নিয়ে। সকাল হওয়া পর্যন্ত এতে বিরাজমান থাকে শান্তি।’ (আল-কুরআন)

কদরের রাতের ইবাদতের সুযোগ যাতে হাতছাড়া হয়ে না যায় সেজন্য রাসুল সা. শেষ দশদিনের পুরো সময়টাতে ইতেকাফরত থাকতেন। (মুসলিম, হাদিস-১১৬৭) রাসুলুল্লাহ সা. ইবাদতের মাত্রা খুব বেশি বাড়িয়ে দিতেন। রাত জেগে আমল করতেন। শেষ দশকের রাতগুলিতে অঝোরে কাঁদতেন রাসুল সা.। হজরত আয়েশা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সা. শেষ দশকে ইবাদতের মাত্রা এত বেশি বাড়িয়ে দিতেন যেমনটি অন্য সময় করতেন না। (আস সুনানুল কুবরা, হাদিস-৮৩৫১; মুসলিম, হাদিস-১১৭৫)

হজরত আয়েশা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সা. ইরশাদ করেছেন, ‘যখন রমজানের শেষ ১০ রাত আসত, তখন নবি করিম সা. কোমরে কাপড় বেঁধে নেমে পড়তেন (বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাত জেগে থাকতেন। আর পরিবার-পরিজনকেও তিনি জাগিয়ে দিতেন।’ (বুখারি শরিফ, হাদিস-১০৫৩)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ঈমানের সাথে ও সাওয়াবের আকাঙ্ক্ষায় কদরের রাতে সালাত আদায় করে, আল্লাহ তার পূর্বের অপরাধ ক্ষমা করে দেন।’ (বুখারি ও মুসলিম)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ