বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ওআইসি সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন ইমরানের প্রথম স্ত্রী বুশরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: পবিত্র মক্কায় হওয়া ১৪তম ওআইসি সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রথম স্ত্রী বুশরা বিবি পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন।

গত বৃহস্পতিবার (৩০ মে) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পবিত্র মক্কায় ইসলামী সম্মেলনে যোগ দেওয়ার জন্য সৌদি আরব পৌঁছলে তাকে স্বাগত জানান সৌদি বাদশাহ শাহ সালমান ইবনে আবদুল আজিজ।

এ সময় তার সাথে প্রথম স্ত্রী বুশরা বিবি ছাড়াও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ছিলেন। ইমরান খান মক্কায় উমরা পালন শেষে মসজিদে নববিতে রাসূল সা. এর রওজা মোবারকে জিয়ারাত ও সালাম প্রদান করেন।

শুক্রবার প্রধানমন্ত্রী ১৪ তম সম্মেলনে অংশ নিয়েছেন। এবারের ওআইসি সম্মেলনের শ্লোগান ছিলো ‘ভবিষেতের জন্য ঐক্য চাই’। এ সম্মেলনে আগত সব দেশের নেতারা ভাষণ দিয়েছেন। জানা গেছে, সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রথম স্ত্রী বুশরা বিবি পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন।

সূত্র : আল আরাবিয়া ডটনেট উর্দূ

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ