বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দেশবাসিকে ঈদের শুভেচ্ছা জানালেন শায়খুল হাদিস মাওলানা আব্দুস সামাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি কাউন্সিল এর চেয়ারম্যান ও শায়খুল হাদিস মাওলানা আব্দুস সামাদ দেশবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, পবিত্ৰ ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দের বার্তা। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবখানে। মুছে যাক সারাবছরের গ্লানি। দূর হোক সব দুঃখ-কষ্ট-যাতনা ও সবরকমের ব্যাথা-বেদনা।

প্রতিদিনের জীবন যাপনের মতো ঈদেও আমরা সবাইমিলে ভাল থাকবো। হাসি-খুশি থাকবো। সমাজের গরীব দুঃখীর প্রতি নজর দিবো। অসহায়কে আশ্রয় দিবো। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করবো। ভোগে নয় ত্যাগের মহিমায় পবিত্ৰ ঈদ উৎযাপন করবো। এটাই হোক  আমাদের সবার ঈদের শিক্ষা। আবারও সবাইকে ঈদের নিরন্তর শুভেচ্ছা। সবার ঈদ অনেক অনেক আনন্দে কাটুক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ