সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

আগামীকাল ঈদ করবে বরিশালের ২০ গ্রাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের গৌরনদী উপজেলার ২০টি গ্রামের প্রায় এক হাজার দুইশ’ নারী-পুরুষ আজ বুধবার (৫ জুন) ঈদের দিনে রোজা রেখেছেন। উপজেলার বাঙ্গিলা হামিউস সুন্নাহ্ কওমি মাদ্রাসার সাত শিক্ষক ও আড়াইশ’ ছাত্রসহ ২৪৫টি পরিবারের সদস্যরা ৩০টি রোজা পূর্ণ করে বৃহস্পতিবার ঈদ উদযাপন করবেন।

ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান মাওলানা আবদুল কাদের বলেন, ‘হাদিসে আছে, চাঁদ দেখে রোজা রাখো ও চাঁদ দেখে ঈদ পালন করো।’ কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির প্রথম ঘোষণা কুরআন ও সুন্নাহর ভিত্তিতে ঠিক থাকলেও রাত ১১টার ঘোষণা সঠিক হয়নি। তাই কুরআন ও সুন্নাহতে বিশ্বাস করে আমরা রোজা রেখেছি।’

তিনি আরও জানান, তার মাদ্রাসার শিক্ষক ও ছাত্রসহ আশপাশের ধুরিয়াইল, ধানডোবা, নন্দনপট্টি, চাঁদশী, বড় কসবা, চেংগুটিয়াসহ ২০টি গ্রামের মানুষ বুধবার ভোররাতে সাহরি খেয়ে রোজা রেখেছেন। দিনশেষে তারা যথাসময়ে ইফতার করে ৩০ রোজা পূর্ণ করেছেন। আগামীকাল ঈদ উৎসব পালন করবেন তারা।

এমডব্লিউ/