সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

কওমি মাদরাসার নতুন শিক্ষাবর্ষ: কোথায় কখন ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
বার্তা সম্পাদক

কওমি মাদরাসার নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে। তাইতো ঈদের পর পরই শুরু হয়ে যায় ভর্তিযুদ্ধ। শাওয়াল মাস। কওমি মাদরাসার ভর্তির মাস। ইবতিদার মাস। মাদরাসার নিয়মানুসারে প্রতিবছর শাওয়াল মাসেই শুরু হয় ভর্তি।

সাধারণত প্রতি বছর শাওয়ালের ৭ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত রাজধানীর নামীদামী মাদরাসাগুলোতে ভর্তি শুরু হয়ে যায়।

দেশের উল্লেখযোগ্য কয়েকটি মাদরাসায় কবে থেকে ভর্তি শুরু ও কতদিন ভর্তি চলবে বিস্তারিত তুলে ধরা হলো।

উল্লেখ্য, প্রায় প্রতিটি মাদরাসায় এখন ভর্তির সময় জন্মনিবন্ধন সনদ/ভোটার আইডি কার্ডের ফটোকপি, চেয়ারম্যানের প্রত্যয়নপত্র ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগে। এগুলো সম্ভব হলে সঙ্গে রাখুন। মাদরাসার  ফোন নম্বর দেয়া আছে। যোগাযোগ করেও আসতে পারেন।

আপনার মাদরাসার তথ্য যুক্ত করতে যোগাযোগ করুন-01640-523566

ঢাকা

জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ মোহাম্মাদপুর, ঢাকা
কিতাব বিভাগের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম কোটা পূরণ সাপেক্ষে ৭ শাওয়াল থেকে শুরু। ফরম বিতরণ ৭ শাওয়াল সকাল ৭ টা, লিখিত পরীক্ষা ৮ শাওয়াল সকাল ৭টা।

পুরাতন ছাত্রদের ভর্তি  ৭ শাওয়াল। শুধুমাত্র একদিন।

তখাসসুস ভর্তি সংক্রান্ত নিয়মাবলী

No photo description available.

নতুন ছাত্রদের দাখেলা পরীক্ষা প্রতিদিন সকাল ৭.৩০ থেকে দুপুর ১.০০ পর্যন্ত মৌখিকভাবে অনুষ্ঠিত হবে। বিকেল ৩.৩০ মিনিটে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হবে। তারপর ভর্তি কাজ সম্পন্ন করবে।

হিফজ ও মক্তবের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে শুরু হয়ে কোটা পূরণ হওয়া পর্যন্ত চলবে।

মোবাইল : +8801944717676

জামিয়া রাহমানিয়া আলী এন্ড নূর রিয়েল এস্টেট
৭ শাওয়াল থেকে ভর্তি ফরম বিতরণ, ওই দিন নাহবেমির জামাত পর্যন্ত ভর্তি ইচ্ছুক ছাত্রদের (মৌখিক) পরীক্ষা ও ভর্তি নেওয়া হবে।

৮ শাওয়াল হেদায়াতুন্নাহু জামাত থেকে তাখাসসুস পর্যন্ত ভর্তি ইচ্ছুকদের মৌখিক ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিক্ষায় উত্তীর্ন ছাত্রদের ৮ শাওয়াল ফলাফল ঘোষণার পর ভর্তি নেওয়া হবে।

৯ শাওয়াল মক্তব, নাযেরা ও হিফজ বিভাগে ভর্তি ইচ্ছুক ছাত্রদের ভর্তি পরীক্ষা ও ভর্তি নেওয়া হবে।

ফোন: ০১৯৬১২২৮৫৫৭