সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

আন্তর্জাতিক কেরাত সংস্থা সৌদি শাখার অভ্যার্থনা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

কুরআনের দাওয়াতী পরিকল্পনা হাতে নিয়ে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে কুরআনের কণ্ঠ মুসলিম উম্মাহর ঘুমন্ত বিবেকের দ্বারে দ্বারে পৌছেঁ দেয়ার লক্ষে আন্তর্জাতিক কেরাত সংস্থা সৌদি আরব শাখার অভ্যার্থনা কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শনিবার (১৫ জুন) শারে হেরার মিলনায়তনে সৌদি শাখার অভ্যার্থনা কমিটি গঠন করার লক্ষে জরুরী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আন্তর্জাতিক কেরাত সংস্থার ভারপ্রাপ্ত আহ্বায়ক মাওলানা হাফিজ সাদ সাইফুল্লাহ মাদানীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সৌদি আরব অভ্যার্থনা কমিটিতে মাওলানা হাফেজ ইবরাহীমকে সভাপতি, মাওলানা আব্দুল খালেক নিজামীকে সহ-সভাপতি, মাওলানা মাহমুদুল হককে সাধারণ সম্পাদক, মাওলানা কারী রাইহান উদ্দীন আল হোসাইনী, মাওলানা ইকবাল চৌধুরী ও মাওলানা আমানুল হক আমানকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

জামে আল খলির মসজিদের ইমাম ও খতিব শায়খ কারী মুহাম্মদ ইবরাহীমের সভাপতিত্ব ও আন্তর্জাতিক পুরস্কারজয়ী কারী মাওলানা আব্দুল খালেক নিজামীর কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ সাদ সাইফুল্লাহ মাদানী, মাওলানা মাহমুদুল হক, মাওলানা কারী রাইহান উদ্দীন আল হোসাইনী, মাওলানা ইকবাল চৌধুরী ও মাওলানা আমানুল হক আমান প্রমুখ।

নব-নির্বাচিত সদস্য মাওলানা হাফেজ রাইহান উদ্দীন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ