আবদুল্লাহ তামিম
ইসলামিক ফাউন্ডেশনের ভাবমর্যাদা অক্ষুণ্ণ রাখার স্বার্থে ও সার্বিক পরিস্থিতি মোকাবেলা করতে সংস্থাটির ২০ পরিচালক ও উপপরিচালক জরুরি বৈঠক করেছেন। বৈঠকে তারা মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের প্রতি অনাস্থা এনে তাকে স্বেচ্ছায় সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, সোমবার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে ২০ পরিচালক ও উপ-পরিচালকের স্বাক্ষর সম্বলিত সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে এক নম্বরে মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে সংস্থার ভাবমর্যাদা ও ইমেজ রক্ষায় স্বেচ্ছায় পদত্যাগ করতে অনুরোধের সিদ্ধান্ত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের চেইন অব কমান্ড ফিরিয়ে আনার লক্ষ্যে সব মহলের সহযোগিতা কামনা করার সিদ্ধান্ত হয়। ফাউন্ডেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বোর্ড অব গভর্নরসের জরুরি মিটিং আহ্বান প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কর্মকাণ্ড এবং দুর্নীতির কারণে আলোচনায় থাকা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে গত শনিবার (১৫ জুন) বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়।
ধর্ম মন্ত্রণালয় ও ফাউন্ডেশনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে ইফা ডিজির পদত্যাগের বিষয়টি সামনে উঠে এসেছে। তারা বলছেন, ডিজি পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে দুই একদিনের মধ্যে জমা দেওয়া হবে। তবে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ ব্যাপারে সুনিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।
একটি সূত্র বলছে, এর আগে শনিবার (১৫ জুন) সকালে সামীম মোহাম্মদ আফজাল আগারগাঁও অফিসে আসেন। অভিযোগ উঠে, অফিসে কিছুক্ষণ অবস্থান করে অর্ধশতাধিক ফাইল বেঁধে নিয়ে গাড়িতে উঠতে চাইলে কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখে পড়েন।
কর্মকর্তা-কর্মচারীরা তাকে ঘেরাও করে রাখে। ইফার সচিবের বাধার মুখে ফাইল ফেরত দিতে বাধ্য হন আফজাল। এ খবর পেয়ে শত শত কর্মকতা-কর্মচারী সাপ্তাহিক ছুটির দিনেও অফিসে এসে ডিজির রুমের বাইরে অবস্থান নেন।
উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়। ছুটে যান ইসলামিক ফাউন্ডেশনের বোড অব গভনরস-এর সদস্য আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী। পরে তার মধ্যস্ততায় পদত্যাগ করে সামীম আফজাল অফিস ত্যাগ করেন।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনের আইন উà¦