মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

তরুণ প্রজন্মের ভবিষ্যত অনিশ্চয়তার মুখে: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক শাইখুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, সন্ত্রাস, খুন-ধর্ষণ ও মাদকের কারণে তরুণ প্রজন্মের ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পড়েছে। তরুণদেরকেই এর প্রতিকার করতে হবে। কারণ সমাজ পরিবর্তনের মৌলিক শক্তি আমাদের তরুণ সমাজ।

গতকাল ১৮ জুন (মঙ্গলবার) বাদ আসর হাটহাজারী থেকে প্রকাশিত সাহিত্য সাময়িকী প্রবচনের বিশেষ আয়োজন 'আল্লামা আহমদ শফী সংখ্যা'র সৌজন্যে কপি তার হাতে তুলে দিলে উপস্থিত তরুণ লেখকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে এবং সাহিত্যের সকল নোংরামি ও আপত্তিকর লেখালেখির বিরুদ্ধে সুস্থ সাহিত্য সমাজের সকল স্তরে ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, সাহিত্যচর্চায় তরুণদের অংশগ্রহণ আরো বাড়াতে হবে। কলম হাতে এগিয়ে আসতে হবে। সকল বাতিল ও ধর্মবিদ্বেষী লেখক, ব্লগারদের মোকাবেলায় তরুণদের অগ্রণী ভুমিকা রাখতে হবে।

[caption id="" align="alignnone" width="960"] আল্লামা জুনাইদ বাবানগরীর হাতে সাহিত্য সাময়িকী ’প্রবচন’ তুলে দিচ্ছেন একদল সাহিত্যপ্রেমী।[/caption]

সর্বশেষ তিনি প্রবচনের সফলতা এবং ধারাবাহিকতা কামনা করে প্রবচনের সঙ্গে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, প্রবচন সম্পাদক কাজী হামদুল্লাহ, সহকারী সম্পাদক এমদাদুল্লাহ, ইনআমুল হক ফারুকী, রাশিদুল ইসলাম, ইনসাফ হাটহাজারী প্রতিনিধি জুনাইদ আহমদ, একুশে জার্নাল হাটহাজারী প্রতিনিধি হাবীব আনওয়ার ও রাহাতুল ইসলাম প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ