শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ’র জাতীয় কাউন্সিল কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী:  আগামীকাল ২২জুন শনিবার পুরানা পল্টনস্থ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে ইত্তেফাকুল ওয়ায়েজিন বাংলাদেশের জাতীয় কাউন্সিল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদপুর জামেয়া রাহমানিয়ার শায়খুল হাদীস, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ মামুনুল হক।

আরো উপস্থিত থাকবেন মাসিক আদর্শ নারী সম্পাদক মাওলানা আবুল হাসান শামসাবাদী সহ জাতীয় ও আন্তর্জাতিক বক্তাগন।

উল্লেখ্য-কাওমি মাদরাসা পড়ুয়া আলেম-ওলামাদের সমন্বয়ে জাতীয় ও আন্তর্জাতিক বক্তাদের নিয়ে গঠিত ইত্তেফাকুল ওয়ায়েজিন বাংলাদেশ নামের সংগঠনটি গত বছরের ১ জুলাই জাতীয় কনভেনশনের মাধ্যমে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে নিজেদের পথচলা শুরু করে।

কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী ও কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরির সার্বিক তত্বাবধানে সংগঠনটি গত এক বছর ধরে বাংলাদেশের প্রায় ৩০টি জেলায় সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক কমিটি করতে সক্ষম হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ