সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

হিজাব নিয়ে আপত্তিকর মন্তব্য উচিত নয়: মাওলানা করিম ইবনে মুছাব্বির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

হিজাব নিয়ে কোনো মানুষের আপত্তিকর মন্তব্য করা উচিত নয়, পর্দা মুসলমানদের ফরজ বিধান। তাই এ বিষয়ে কথা বলতে সাবধানতা অবলম্বন করা উচিত। এ কথাগুলো বলেছেন বিশিষ্ট লেখক ও ইসলামি চিন্তাবিদ মাওলানা এম এ করিম ইবনে মুছাব্বির।

যারা মুসলমানদের ধর্মীয় পোশাক হিজাব নিয়ে আপত্তিকর মন্তব্য করে, তাদের পানজাবি লুঙ্গি ছেড়ে আদি যুগের বাসিন্দা হতে পরার্মশ দেন ফ্রান্সে অবস্থানরত এ বিশিষ্ট আলেমে দীন।

গত ১৫ জুন জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন আয়োজিত কর্মস্থলে নারীর প্রতি সহিংসতা বন্ধে আইএলও কনভেনশন প্রণয়ন ও বাস্তবায়নে গৃহ শ্রমিকের অধিকার ও মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আইন চাই শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবােদে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বাবা অনেক ভালো মানুষ ছিলেন। তিনি ইসলামের অনেক খেদমত করেছেন।

তার বাবার নাম ছিলো জব্বার খান। যুক্তফ্রন্টের সময় এদেশের বিজ্ঞ আলেম মাওলানা আতহার আলী রহ. ও মাওলানা আতাউর রহমান খান রহ., বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শে স্পিকার বানানো হয়েছিলো। আলেমরা তার বাবাকে সম্মান করেছেন। তারও উচিত ইসলাম ও আলেমগণকে সম্মান করা।

-এটি