শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ওজন কমাতে যে শাক খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অতিরিক্ত ওজন হলে শরীরের বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে। এছাড়াও অতিরিক্ত ওজন ব্লাডপ্রেসার, স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। আর এসব রোগের ঝুঁকি কমাবে পালংশাক। মস্তিষ্ক থেকে হার্ট হয়ে শরীরের ছোট-বড় সব অঙ্গেরই ক্ষমতা বাড়ায় এ পালংশাক।

খাদ্য ও পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পালং শাক খনিজ, ভিটামিন, পানি ও আঁশ সমৃদ্ধ। তাই এটি শরীরের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি পেট ভরা রাখতে সাহায্য করে। দীর্ঘক্ষণ পেট ভরা থাকায় বাড়তি অস্বাস্থ্যকর খাবারের চাহিদা কমে যায়।

এছাড়া একাধিক গবেষণায় দেখা গেছে, পালংশাকের রসে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে, পেশির ক্ষমতা বৃদ্ধি পায় এবং হৃদরোগের মতো মরণ রোগে আক্রান্ত হওয়ার আশংকাও কমে যায়। খবর বোল্ডস্কাইয়ের।

প্রতিদিনের খাবারে পালংশাক রাখলে মেদ গলে শরীরের ওজন কমে যাবে। আসুন জেনে নেই কীভাবে পালংশাক ওজন কমায়।

একাধিক স্টাডিতে প্রমাণিত হয়েছে, নিয়মিত ১০০ গ্রাম করে সিদ্ধ পালংশাক অথবা এক গ্লাস পালংশাকের রস খাওয়া শুরু করলে শরীরে ডায়াটারি ফাইবারের মাত্রা বেড়ে যায়। ফলে বহুক্ষণ পেটভরা থাকে।

এর কারণে স্বাভাবিকভাবেই বারে বারে খাওয়ার প্রবণতা কমে। আর কম পরিমাণে খাওয়ার কারণে দেহের ওজন নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়া এর রস পেটের চর্বি গলিয়ে ওজন কমাতে সাহায্য করে।

এছাড়া পালংশাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, যা অতি বেগুনি রশ্মির থেকে ত্বককে রক্ষা করে। ফলে স্বাভাবিকভাবেই ত্বক পুড়ে যাওয়ার আশংকা যেমন কমে, তেমনি স্কিন ক্যান্সারের মতো রোগ দূরে থাকতেও বাধ্য হয়। এছাড়াও পালংশাক ও পানি একসঙ্গে মিশিয়ে পেস্ট করে মুখে লাগাতে পারেন। এতে ত্বক আরও মসৃণ হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ