সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

ধর্ষণের মহামারি: যা ভাবছে কওমি মাদরাসার শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
যুগ্ম বার্তা সম্পাদক

দেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। প্রায় প্রতিদিনই সংবাদমাধ্যমে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে। স্কুলছাত্রী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ছাত্রী, গৃহবধূ, মডেল-অভিনেত্রী, প্রতিবন্ধী নারী, এমনকি শিশু, কেউই রেহাই পাচ্ছে না ধর্ষণের কবল থেকে।

চলতি বছরের প্রথম চার মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে শতাধিক। যা শুধু আলোচনায় এসেছে। এর বাইরে তো রয়েছে অনেক। লোক-লজ্জা বা সম্মানের ভয়ে প্রকাশ করেনি ভুক্তভোগীরা।

দেশে এ অপরাধ প্রতিরোধে রয়েছে কঠিন শাস্তির বিধান সম্বলিত নারী ও শিশু নির্যাতন দমন আইন। কিন্তু তারপরেও কেন ঠেকানো যাচ্ছে না ধর্ষণের ঘটনা? বরং ক্রমশ বেড়েই চলেছে এ অপরাধ। কওমি মাদরাসার তরুণ প্রজন্মও ভাবছে এই মহামারির কারণ ও প্রতিকার নিয়ে।

মুহাম্মদ আবু মুসা, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ী। 

ধর্ষণ এক বিশাল মহামারি আকার ধারণ করছে এখন। একেকজন একেকভাবে এত্থেকে উত্তরণের পথ বলছেন। কিন্তু কেউই এর মূল কারণ নির্ণয়ে দৃষ্টি নিবদ্ধ করছেন না। সে জায়গায় প্রশ্ন থেকেই যায়। অনেকেই প্রশ্ন তুলেন- পোশাকই যদি ধর্ষণের কারণ হয়ে থাকে, তাহলে ছোট্ট শিশু এবং বোরকাওয়ালিরা ধর্ষণ হচ্ছে কেন? আমি মনে করি এটাও তাদের ভুল ধারণা।

কারণ একটাই- আজ ছোট্ট শিশু বা বোরকাওয়ালি ধর্ষণ হলে এগুলা প্রকাশ পাচ্ছে খুব সহজে, আর এটা এজন্যই যে এরা মূলত এ কালচারের না। তাই অটোমেটিক তারা নিজ লজ্জা এবং দায়িত্ববোধ থেকে অকপটে সব খুলে বলে দিচ্ছে নিজ অভিভাবকদের। এর বিপরীতে, হাজার হাজার মেয়ে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, কিন্তু এটাকে তারা স্রেফ ইনজয় মনে করছে, তাই এগুলা আর বলেকয়ে ধর্ষণ বলে প্রকাশ হচ্ছে না।

প্রতিটা মানুষকে আল্লাহ পাক নির্দিষ্ট যৌন ক্ষুধা দিয়ে সৃষ্টি করেছেন। এবং এটাকে স্বচ্ছ পন্থায় তার নির্দিষ্ট স্থানে বিবাহের মাধ্যমে কভারেজ করার সে পন্থাও দিয়েছেন। কিন্তু যারা এ ক্ষেত্রে কৃত্রিম উপায়ে নিজের মাঝে সে যৌন চাহিদাটা আরও দিগুণ করে, সেই তখন যৌন উন্মাদ হয়ে এসব কাজে জড়িয়ে পড়ে।

আর সেই সব কৃত্রিম বস্তুই হলো- নগ্ন চলাফেরা, মিডিয়া এবং চলচিত্র-নাটকে অশালীন পোশাকের ছড়াছড়ি। এবং সর্বত্রই ভারতীয় চ্যানেল'র খোল্লামখুল্লা প্রদর্শনী। তাই জোর দিয়ে বলছি- ধর্ষণের মহামারি বন্ধ করতে তার মূল কারণ নির্ণয় করি। অন্যথায় তা শুধু বেড়েই চলবে।

মুহাম্মদ রকিব হা