শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

দীর্ঘ সময় কাজ করলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একদশক ধরে যারা দীর্ঘ সময় কাজ করছেন তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বেশি রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। এছাড়া দীর্ঘ সময় কাজ করলে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে বলেও ফ্রান্সের এক গবেষণায় বলা হয়েছে।

আমেরিকান হার্ট এসোসিয়েশনের জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, যেসব ব্যক্তি প্রতিদিন ১০ ঘণ্টা করে বছরে কমপক্ষে ৫০ দিন কাজ করেন তাদের ক্ষেত্রে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

এ গবেষণায় মোট ১ লক্ষ ৪৩ হাজার মানুষের তথ্য সংগ্রহ করে তাদের ধূমপানের ইতিহাস, বয়স ও কর্মঘণ্টা বিশ্লেষণ করা হয়। তথ্য সংগ্রহকারীদের মধ্যে এক-তৃতীয়াংশের কিছু কম মানুষ দীর্ঘ সময় ধরে কাজ করেছেন এবং একদশক ধরে দীর্ঘ সময় কাজ করেছেন ১০ শতাংশ মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

তবে যুক্তরাজ্যের স্ট্রোক এসোসিয়েশন জানায়, যেসব মানুষ দীর্ঘ সময় কাজ করে তারা যদি নিয়মিত শারীরিক ব্যায়াম ও ভালো পুষ্টিকর খাবার খায় তাহলে তাদের স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব।

গবেষণা দলের প্রধান ড. অ্যালেক্সিস বলেন, ৫০ বছরের কম বয়সী মানুষদের ক্ষেত্রে দেখা যায়, যারা ১০ বছর যাবত দীর্ঘ সময় ধরে কাজ করছেন, তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বেশ জোরালো। এটা অপ্রত্যাশিত। তাই এই বিষয় সম্পর্কে আরও গবেষণা করার প্রয়োজন আছে বলে মনে করেন তিনি।

যদিও এ গবেষণায় স্ট্রোকের কারণ সম্পর্কে নজর না দিয়ে আক্রান্ত ব্যক্তির সংখ্যার ওপর বেশি জোর দেয়া হয়েছে।

অন্য আরেকটি গবেষণায় বলা হয়েছে, যারা নিজস্ব ব্যবসা পরিচালনা করেন, কোন প্রতিষ্ঠানের সিইও অথবা ম্যানেজার, তারা দীর্ঘ সময় কাজ করলেও তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কম। কিন্তু যারা অনিয়মিত শিফট ভিত্তিক কাজ করেন অথবা কাজের চাপ বেশি থাকে অথবা রাত্রিকালীন কাজ করেন, তাদের ক্ষেত্রে বেশি স্ট্রোকের ঝুঁকি রয়েছে।

স্ট্রোক এসোসিয়েশনের গবেষণা দলের প্রধান ড. রিচার্ড ফ্রান্সিস বলেন, পর্যাপ্ত পরিমাণে ঘুম, ধূমপান ত্যাগ, ব্যায়াম এবং স্বাস্থ্যসম্মত খাবার স্বাস্থ্যের উপর একটি বড় প্রভাব রাখে। এ বিষয়গুলো ঠিকঠাকমতো মেনে চললে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে আসতে পারে বলে মনে করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ