শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস

ওষুধের লেভেলে মেয়াদের তারিখ স্পষ্ট লিখতে হবে: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওষুধের লেভেলে মেয়াদোত্তীর্ণের তারিখ সহজভাবে ও স্পষ্ট বাংলায় লিখতে আদেশ দিয়েছে হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেয়।

একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে ক্রেতাদের সচেতন করতে গণমাধ্যমে বিজ্ঞাপন দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে মৌখিক আদেশ দিয়েছে হাইকোর্ট।

এ বিষয়ে পরবর্তী শুনানি হবে ২২ আগস্ট। এসময় প্রায় ৩৭ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস ছাড়াও, ৪০৪টি মামলা এবং ৮১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে ওষধ প্রশাসন অধিদপ্তর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ