রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ওয়াসার ১১ খাতে দুর্নীতির উৎসের সন্ধান পেয়েছে দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা ওয়াসার ১১ খাতে দুর্নীতির উৎসের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছেন দুদকের কমিশনার মোজাম্মেল হক।

এতে বলা হয়েছে, ওয়াসার ১১ খাতের ৮টি প্রকল্প মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি। অথচ এর আগেই ঠিকাদারদের টাকা শোধ করা হয়েছে। কয়েকজন নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দেয়ার অভিযোগও পাওয়া গেছে।

এছাড়া ব্যক্তি মালিকানাধীন গভীর নলকূপ স্থাপন, মিটার রিডিং ও রাজস্ব আদায়েও পাওয়া গেছে দুর্নীতির অভিযোগ। পরামর্শক ও ঠিকাদার নির্বাচনও প্রশ্নবিদ্ধ। প্রতিবেদনে এসব দুর্নীতি রোধে ১২টি সুপারিশ করেছে দুদক। পরে মন্ত্রী জানিয়েছেন, সব অভিযোগই খতিয়ে দেখা হবে, কোনোভাবেই দুর্নীতি সহ্য করা হবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ