শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বিশ্বজুড়ে ফেসবুকে নতুন কৌশলে প্রতারণা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ফেসবুকের ছবি নিয়ে একটি হোক্স বা ভাঁওতাবাজির পোস্ট ফিরে এসেছে। এতে ব্যবহারকারীদের মনে তাদের ব্যক্তিগত ছবি রাতারাতি ফেসবুকে প্রকাশ করে দেওয়ার ভয় ধরিয়ে দেওয়া হয়। ফেসবুকের নতুন নিয়মের আদলে একটি প্রতারণামূলক বার্তা দেওয়া হয়। তাতে কপিরাইট বা প্রাইভেসি রক্ষার বিষয়ে লেখা থাকে। তবে অনেক সময় বার্তা একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে।

বার্তায় জানানো হয়, ‘আগামীকাল ফেসবুকের নতুন নিয়ম চালু হচ্ছে, যাতে আপনার সব ছবি ফেসবুক ব্যবহার করবে। আজকেই তাই ডেডলাইন। আপনি ফেসবুকে যা যা পোস্ট করেছেন, সব প্রকাশ করে দেবে তারা। তাই নিরাপদ থাকতে এ বার্তা কপি পেস্ট করুন। এটা নিরাপদ।’

ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা এ রকম কিছু বিবৃতি দেখেছি, যা মূলত হোক্স বা ভাঁওতাবাজির পোস্ট। বিষয়টি হচ্ছে, আপনারা যখন কোনো কিছু পোস্ট করেন, আমরা তার মালিক নই। আমাদের শর্ত অনুযায়ী, আপনারা আমাদের তা ব্যবহার, সবার কাছে পৌঁছানো ও আপনার পোস্ট শেয়ারের অনুমতি দেন।

প্রোফাইল অপশনে প্রাইভেসি যুক্ত করার অপশন রয়েছে। তবে আপনার নিউজফিডে যদি এ ধরনের বার্তা দেখেন, তবে তা প্রতারণার কৌশল বলে ধরে নেবেন।’

এ ধরনের ভাঁওতাবাজির কোনো পোস্ট দেখলে তা কোনোভাবেই শেয়ার করবেন না। এ ছাড়া কোনোভাবেই এ ধরনের পোস্ট কপি পেস্ট করে পোস্ট করবেন না। এমনকি কারও মেসেঞ্জারেও এ ধরনের বার্তা পাঠাবেন না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ