রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

মুসলিম অটো চালককে পেটালেন বিজেপি নেতা, চালালেন গুলিও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ভারতের কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশে এক মুসলিম অটোরিকশা চালককে মারধর ও গুলি চালানোর অভিযোগে কমল শুক্লা নামে বিজেপির এক নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।

গত শনিবার এ ঘটনা ঘটে। সেলিম খান নামে আক্রান্ত ওই অটো রিকশা চালক বলেন, মরিমাতা চৌমাথায় চারচাকা গাড়ি থেকে এক ব্যক্তি বেরিয়ে তার নাম জিজ্ঞেস করেন। এসময় তার নাম সেলিম খান বলতেই তাকে মারধর করা শুরু করে। তার গাড়িতেও ভাঙচুর করা হয়। এ নিয়ে কথা কাটাকাটি হলে রিভলবার থেকে শূন্যে গুলি নিক্ষেপ করেন।

একটি গুলি তার পা স্পর্শ করে বেরিয়ে গেলে তিনি কোনোক্রমে রক্ষা পেয়েছেন। পরে জানা যায় উনি বিজেপি নেতা কমল শুক্লা। আক্রান্ত অটো রিকশা চালকের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়েরসহ অভিযুক্তকে গ্রেফতার করেছে। যদিও সেদিন সন্ধায় তিনি জামিন পেয়ে যান।

রাজ্য বিজেপি মুখপাত্র উমেশ শর্মার দাবি, অটোরিকশা চালক সেলিম খান চাকু বের করায় আত্মরক্ষার জন্য সঞ্জয় শুক্লাকে গুলি চালাতে হয়েছে। আক্রান্ত সেলিম খান অবশ্য বলেন তাকে মারধর করার পরেই গুলি চালানো হয় যা তার পা স্পর্শ করে বেরিয়ে গেছে। তার অটো রিকশাও ভাঙচুর করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ