মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মিন্নিকে দেড়শ আইনজীবী আইনি সহায়তা দেবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে আইনি সহায়তা দিতে দেড়শ আইনজীবী যাবেন।

মিন্নিকে আইনি সহায়তা দিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক), নিজেরা করি, এএলআরডিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একশ আইনজীবী বরগুনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া মিন্নিকে আইনি সহায়তা দিতে প্রথমেই ঘোষণা দিয়েছেন ওসি মোয়াজ্জেমের আইনজীবী ফারুক আহম্মেদ। তিনিসহ ঢাকা আইনজীবী সমিতির ৪০ আইনজীবী ঢাকা থেকে বরগুনা আদালতে শুনানির জন্য যাবেন বলে জানা যায়।

মিন্নিকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলেও তাকে আইনি সহায়তা দেননি কোনো আইনজীবী। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, প্রভাবশালী মহলের চাপে বরগুনার কোনো আইনজীবী তার মেয়ের পক্ষে লড়তে রাজি হচ্ছেন না।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, কেউ যদি আইনগত সহায়তা চায়, তাহলে তাকে আইনি সহায়তা দেয়া আইনজীবীর নৈতিক দায়িত্ব।

এরপরও যদি কোনো আইনজীবী মিন্নিকে তা দিতে অস্বীকৃতি জানান, তাহলে মিন্নি বা তার পরিবার সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে বার কাউন্সিলের শরণাপন্ন হতে পারেন বা হাইকোর্টকেও জানাতে পারেন। আদালত অবশ্যই যথাযথ আদেশ দেবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ