মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

গণপিটুনি নামের গণপশুত্বকে থামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. তুহিন মালিক ।।

রাস্তা দিয়ে যাবার সময় মানুষের জটলায় চোর ধরার দৃশ্য দেখলেন। গণপিটুনিতে উপুড় হয়ে নিথর দেহে পরে থাকা চোরের পিঠে কয়েকটা লাথি দিয়ে রিকশায় চড়ে বসলেন। গন্তব্যে পৌঁছানোর আগেই বাসা থেকে ফোন আসলো। আপনি যে চোরটিকে একটু আগে দু’চার ঘা কষে লাথি দিয়ে আসলেন। গণপিটুনিতে নিহত সেই হতভাগাটি ছিল আপনার পরিবারেরই একজন।

আপনার সাথে এই ভয়াবহ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটার আগেই গণপিটুনি নামের গণপশুত্বকে থামান। এই মরণঘাতি সর্বনাশা অভিশাপকে প্রতিহত করুন। প্রতিরোধ করুন। মানুষ মারার লাইসেন্স আপনাকে কে দিয়েছে?

আপনি কি জানেন, ‘কবীরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় গুনাহর একটি হলো, নিরপরাধ মানুষকে হত্যা করা।’ (বুখারী: ৬৮৭১; মুসলিম:৮৮)

আল্লাহ বলেন, ‘যে কাউকে হত্যা করল, সে যেন সব মানুষকে হত্যা করল। আর যে তাকে বাঁচালো, সে যেন সব মানুষকে বাঁচালো।’ (সূরা মায়েদা: ৩২)

যে নিরপরাধ মানুষটিকে আপনি গণপিটুনিতে দুচার ঘা মেরে আসলেন কিয়ামতের দিন সেই নিহত ব্যক্তি আপনাকে নিয়ে আসবে। আপনার চুলের অগ্রভাগ ও মাথা সেই নিহত ব্যক্তির হাতের মুষ্ঠিতে থাকবে। আর তার কণ্ঠনালী থেকে তখন রক্ত ঝরতে থাকবে। সে বলবে, হে রব, এ ব্যক্তি আমাকে হত্যা করেছে। এমনকি সেই নিহত ব্যক্তি আপনাকে আরশের কাছে নিয়ে যাবে।’ (তিরমিযী: ২৯৫৫; মুসনাদ আহমদ: ২৫৫১ এর বর্ণনা মতে)

কদিন আগেও বলেছি। আবারও বলছি- দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এসব ভ্রান্ত গুজবের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার বিকল্প কিছু নাই। মানুষ হত্যা নয়, মানুষের জীবন বাঁচাতে যে এগিয়ে আসে তাকেই মানুষ বলে।

(ফেসবুক থেকে নেয়া)

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ