সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ব্রাডফোর্ডে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ব্রাডফোর্ড শাখার উদ্যোগে ২৪ তম আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার স্থানীয় সময় বেলা ২ টায় ব্রাডফোর্ড তাওয়াককুলিয়া জামে মসজিদে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত ব্রাডফোর্ড শাখা সভাপতি ও তাওয়াক্কুলিয়া জামে মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী শিকদারের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম।

মহাসম্মেলনে উদ্বোধনী বয়ান পেশ করেন তাহাফফুজে খতমে নবুওয়তের কেন্দ্রীয় কমিটির সদস্য সরসিনার মেঝ পীর হযরত মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকি।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা নুরুল ইসলাম বলেন, মির্জা গোলাম কাদিয়ানীর অনুসারী কাদিয়ানী সম্প্রদায় আল্লাহর মনোনিত পুর্ণাঙ্গ শরিয়ত দীন ইসলামকে অসম্পুর্ণ প্রমান ও প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা দীন ইসলামের সমান্তরালে নতুন একটি মিথ্যা ধর্মকে ইসলামের নাম দিয়ে প্রতিষ্ঠিত করতে চায়। পৃথিবির ইতিহাসে মির্জা কাদিয়ানীর চেয়ে বড় প্রতারক, ভন্ড ও ধোঁকাবাজ আর নেই। অতএব সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম সংখালঘু ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, আল্লামা শাহ আহমদ শফী সাহেবের নেতৃত্বে তাহাফফুজে খতমে নবুওয়তের ব্যানারে বাংলাদেশের জনগন ঐক্যবদ্ধ হচ্ছে। অচিরেই কঠোর আন্দোলনের মাধ্যমে কাদিয়ানীদের অমুসলিম সংখ্যালঘু ঘোষণার দাবি আদায় করবো।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খতিবে ইসলাম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি। তিনি বলেন, আকিদায়ে খতমে নবুওয়তের হেফাজত করা মুসলমানের সর্ব প্রথম কর্তব্য। খতমে নবুওয়ত থাকলে দীন থাকবে। কাদিয়ানীরা ইসলামের মূল জিনিসের উপর আঘাত হেনেছে।

মহাসম্মেলনে আরো বক্তব্য রাখেন তাহাফফুজে খতমে নবুওয়তের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি আল্লামা জুনাইদ আল হাবিব,জামিয়া খাতামুন্নানিয়্যিন এর মুহতামিম মুফতি সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা জোবায়ের আহমদ আনসারী, সিলেট বরুনার মুহাদ্দিস মুফতি ওয়ালিউর রহমান, বিশিষ্ট আলেমে দীন মুফতি নাজিমুদ্দিন কাসেমী, জামিয়া ইসলামিয়া বার্à