মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মশা মারতে কামানের ব্যবহার নয় : কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রিয়া সাহা ইস্যুতে আমরা রয়ে সয়ে অগ্রসর হচ্ছি। মশা মারতে আমরা কামানের ব্যবহার করতে চাই না। এসব বক্তব্য দেওয়ার পেছনে অন্য কারও হাত আছে কিনা আমরা খতিয়ে দেখছি। প্রিয়া সাহা যখন দেশে ফিরবেন, দেশের বিরুদ্ধে কী বলেছেন সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে সাম্প্রতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কাছে দেওয়া প্রিয়া সাহার দেওয়া বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রিয়া সাহা ২০০১ সালে দেওয়া শেখ হাসিনার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে এসব কথা বলেছেন এমন প্র্রসঙ্গে মন্ত্রী বলেন, শেখ হাসিনার বক্তব্যে তো ৩ কোটি ৭০ লাখ লোকের মিসিংয়ের কথা নেই। শেখ হাসিনা তো এ রকম কোনো কথা বলতে পারেন না। এটা তো আমার মনে হয়, এটা প্রিয়া সাহা যা করেছে তা আমাদের দেশকে ছোট করা। এটা কাল্পনিক, অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য।

কাদের বলেন, এ বিষয়ে তাকে প্রশ্ন করা হবে কী উদ্দেশ্যে, কোন ইনফরমেশনের ভিত্তিতে এবং কেন তিনি এ কথা বলেছেন। এটা তাকে তো অবশ্যই এক্সপ্লেইন করতে হবে। কারণ এ ঘটনায় সারাদেশের পুরো জাতির মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে।

শেখ হাসিনার মাইনোরিটি নির্যাতনের বিষয়ে যে বক্তব্যে রেখেছেন সেটার সঙ্গে প্রিয়া সাহার বক্তব্যের সংখ্যাতত্ত্বের তো কোনো মিল নেই। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট- যোগ করেন ওবায়দুল কাদের।
গণপিটুনির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণপিটুনির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এসব ঘটনায় দলীয় লোক জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। একই সঙ্গে মহাসড়কে কোনোভাবেই কোরবানির পশুর হাট বসানো যাবে না বলেও জানান তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ