মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সম্পর্ক উন্নয়নে মধ্যপ্রাচ্যের সাংবাদিকদের সঙ্গে ইসরায়েলের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন

কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্রের সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসছে ইসরায়েল।

এরই মধ্যদিয়ে সৌদি ও ইরাকের সাংবাদিকদের সঙ্গে ইসরায়েলের প্রথম সরকারী বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। খবর ডেইলি সাবাহর।

গতকাল (২১ জুলাই) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে,উপসাগরীয় যে রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক নেই,তাদের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলার জন্যই ৬ সদস্য বিশিষ্ট আরবি এ সাংবাদিকদেরকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে তারা।

ইহুদি রাষ্ট্র ইসরায়েলের ধারনা, ফিলিস্তিনি ভূমির উপর দখলদারিত্বের কারণে আরব রাষ্ট্রগুলো তাদের স্বীকৃতি না দিলেও ইরান ইস্যুতে ইসরায়েল এবং আরবরাষ্ট্রগুলোর অবস্থান এক, দেরিতে হলেও এ ব্যাপারটি মধ্যপ্রাচ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বড় ভূমিকা রাখবে।

দখলদার পররাষ্ট্রমন্ত্রণালয় এও আশা করছে, খুব শিগগির আরব সাংবাদিকদের সঙ্গে জর্ডান প্রতিনিধিও যুক্ত হবেন। কারণ হিসেবে যুক্তি দেয়া হচ্ছে, শুধুমাত্র জর্ডান আর মিসরই আরব দেশসমূহের মধ্য থেকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। সূত্র: ডেইলি সাবাহ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ