মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

'প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা নয়, নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রিয়া সাহাকে গ্রেপ্তারের পরিকল্পনা সরকারের নেই। আমরা তার বিরুদ্ধে মামলাও করতে চাই না। আমরা তাকে নিরাপত্তা দিতেও প্রস্তুত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পরিপ্রেক্ষিতে প্রিয়া সাহা বাংলাদেশে এলে তাকে গ্রেপ্তারের পরিকল্পনা সরকারের আছে কি-না সেটা জানতে চেয়েছিল ওয়াশিংটন প্রশাসন। আমরা বলেছি, তাকে গ্রেপ্তারের পরিকল্পনা আমাদের নেই।

পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মাল্টা সফর শেষে সকালে দেশে ফিরে বুধবার (২৪ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, উনি (প্রিয়া সাহা) উনার বক্তব্য দিয়েছেন। তবে বক্তব্য যেহেতু মিথ্যা এবং বানোয়াট এতে আমাদের দেশের অনেক লোকই অসন্তুষ্ট। তারা যদি কিছু করে তখন যদি উনি চান তাহলে তাকে নিরাপত্তা দেব। সরকার প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দেয়। আমি বলেছি, সরকার উনার বিরুদ্ধে মামলা করবে কেন, সেটা আগে বুঝতে হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ