মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ফারুক হত্যা: সাঈদীসহ ১০৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীসহ ১০৪ জনের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবির সরদারের আদালতে অভিযোগ গঠন করা হয়।

আজ বৃহস্পতিবার এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ওই মামলার বিচারকাজ। মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে সকালে আদালতে তোলা হয়।

এর আগে গোপনীয়তার সাথে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। ২০১২ সালের ৩০ জুলাই ফারুক হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

সেখানে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাইদীসহ ১১০ জনকে আসামি করা হয়। ৩৫ জন এজাহারভুক্ত আসামি তাদের মধ্যে। ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাতে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র তাণ্ডব চালায়। পরদিন ক্যাম্পাসের একটি ম্যানহোল থেকে ফারুকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ