বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

যাত্রাবাড়ীতে ৩ ভুয়া ডাক্তার গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর যাত্রাবাড়ী দোলাইরপাড় কিউর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

দুই রোগীর জরায়ু অপারেশন করে ফেলে দেয়ার ঘটনায় বুধবার রাতে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে র‌্যাব। এতে দেখা যায়, অভিযুক্ত হাসপাতালের দুই চিকিৎসকই ভুয়া।

ডাক্তার না হয়েও অপারেশন করার অপরাধে তাদেরকে ৮ লাখ টাকা জরিমানাসহ ২ বছর করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও হাসপাতালটির মালিক রাহিমা আক্তারকে ৪ লাখ টাকা জরিমানাসহ ২ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়েছে।
র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. সারোয়ার আলম এ নির্দেশ দেন। এ সময় ডিজি হেলথ এর পরিচালক ডা. মুহা. শফিউর রহমানও উপস্থিত ছিলেন।

মুহা. সারোয়ার আলম জানান, রাহিমা আক্তার এসএসসি পাশ। অথচ নিজেকে গাইনী ডাক্তার পরিচয় দিয়ে ২০০৮ সাল থেকে ১৩ বছর এ হাসপাতালটি পরিচালনা করে আসছিলেন। আর ভুয়া ডাক্তার এস এম আল মাহমুদ নিজেকে এমবিবিস ও এফসিপিএস ডিএমসিএইচ পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

এছাড়া সার্জারী ডাক্তার না হয়েও ডাক্তার নাজমুল হুদা কোনো সার্জারি ডাক্তারের পরামর্শ ছাড়াই রোগীর জরায়ুর অপারেশন করার অপরাধে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

হাসপাতালটি সিলগালা করে দেয়া প্রসঙ্গে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলম বলেন, ২ বছর আগেও এ হাসপাতালের জরিমানা করা হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ