মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কথা কম, কাজ বেশি; দুই মেয়রকে ওবায়েদুল কাদেরের পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ডেঙ্গু নিয়ে জনগণ উদ্বিগ্ন জানিয়ে দুই মেয়রকে কথা কম ও কাজ বেশি করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়াদুল কাদের।

সকালে ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এদিকে, বৃহস্পতিবার নতুন ৫৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ভূমিকা নিয়ে অসন্তোষ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুই মেয়রের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীকেও কথা কম বলে কাজে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও দলের দায়িত্বশীল ব্যক্তিদের সংযতভাবে কথা বলার আহ্বান জানান তিনি।

ডেঙ্গুর প্রকোপ সহজভাবে নেয়ার উপায় নেই জানিয়ে তিনি বলেন- ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে কাজ করবে আওয়ামী লীগ।
এদিকে রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায়, বেড না পেয়ে রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা।

আক্রান্ত রোগীর চিকিৎসায় নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরাও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৪৭ জন। আর গত ২৫ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে সাড়ে ৭ হাজার ডেঙ্গু রোগী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ