মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ডেঙ্গু নিধনে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের ক্রাশ প্রোগ্রাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে মশা নিধনে তিন দিন ক্রাশ প্রোগ্রাম চালানো হবে বলে হাইকোর্টকে জানিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার বিচারপতি মো. তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর বেঞ্চে দুই সিটি করপোরেশনের পক্ষে তাদের আইনজীবীরা এ কথা জানান।

এ পরিপ্রেক্ষিতে ডেঙ্গু মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিয়ে তা মঙ্গলবারের মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে ওই দিন পরবর্তী শুনানি হবে।

এর আগে দুই সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে হাইকোর্ট বলে, মানুষ ডেঙ্গু নিয়ে আতঙ্কিত। ঘরে ঘরে মানুষ আক্রান্ত। ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নির্মূলে এক সপ্তাহের মধ্যে কার্যকর ওষুধ আনবেন। কীভাবে আনবেন, সে প্রক্রিয়া বলুন।

পরে আদালতের নির্দেশে দুপুর ২টার পর দুই সিটি করপোরেশনের আইনজীবী ব্যারিস্টার সাঈদ আহমেদ রাজা ও ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু আদালতকে বলেন, নতুন ওষুধ আনতে প্রায় এক মাস সময় লেগে যাবে। তবে এ সময়ের মধ্যে আমরা যৌথভাবে একটি ক্রাশ প্রোগ্রাম চালাব। আগে প্রতিদিন সকালে ও বিকালে ওষুধ ছিটানো হচ্ছিল। এখন প্রতিদিন ৪ থেকে ৬ বার করে ছিটানো হবে।

এ সময় আদালত প্রশ্ন করেন, যে ওষুধে কাজ হচ্ছে না, সেটার পরিমাণ বাড়িয়ে দিলেই কি মশা নিধন সম্ভব হবে? তখন আইনজীবীরা বলেন, মশার প্রতিরোধ ক্ষমতা যেহেতু বেড়েছে, সে কারণে ওষুধের পরিমাণ বাড়ালে নিধন সম্ভব হতে পারে। আমরা আপাতত এটা করে দেখি। আমাদের অন্তত তিন থেকে সাত দিন সময় দিন।

তখন আদালত বলেন, গুলি একটা চালাবেন নাকি তিনটা চালাবেন সেটা দেখব না। মশা নিধন হচ্ছে কিনা, সেটা দেখতে চাই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ