মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভূমধ্যসাগরে ফের নৌকাডুবি, নিখোঁজ শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবির পর নিখোঁজ আছেন শতাধিক মানুষ, এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ১ জনের মরদেহ। জীবিত উদ্ধার হয়েছেন ১৩২ জন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর এ তথ্য নিশ্চিত করেছে।

লিবিয়ার কোস্টগার্ড জানায়, দুই শতাধিক আরোহী নিয়ে গতকাল বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছের কোমাস উপকূলে নৌকাটি ডুবে যায়। স্থানীয় জেলেরা কয়েকজনকে উদ্ধার করেন। পরে অভিযানে যোগ দেয় লিবিয়ার কোস্টগার্ড।

নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কম বলে জানিয়েছে উদ্ধারকারীরা। গৃহযুদ্ধ আর অর্থনৈতিক মন্দা এড়াতে, এশিয়া ও আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা, ভূমধ্যসাগরের এই পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ