মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

১১ দিন পর প্রকাশ্যে কথা বললেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার কাছ থেকে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের পর থেকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে প্রকাশ্যে দেখা যায়নি। দীর্ঘ ১১ দিনের মধ্যে এই প্রথম প্রকাশ্যে কথা বলেন তিনি।

ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের এক সমাবেশে বলেন,  যুক্তরাষ্ট্র যদি এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ না করে, তবে তুরস্ক অন্য দেশ থেকে জঙ্গিবিমান সংগ্রহ করবে। এই কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দিয়ে এটির প্রয়োজন পূরণ থেকে যুক্তরাষ্ট্র আমাদের বিরত রাখতে পারবে না।

তিনি বলেন, আমাদের এফ-৩৫ যুদ্ধবিমান দেবে না? পরে অজুহাত দেখাবে, কিন্তু এ বিষয়ে আমাদের আরেকবার উদ্যোগ নিতে হবে। আমরা এই যুদ্ধবিমান অন্যের কাছ থেকে সংগ্রহ করবো।

প্রসঙ্গত, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের পর ওয়াশিংটন দাবি করছে, গত সপ্তাহে তারা ন্যাটো মিত্র তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বের করে দিয়েছে।

এছাড়ার তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞারও হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও সেই হুমকি উড়িয়ে দিয়েছে আংকারা। বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আসা সহানুভূতিসম্পন্ন মন্তব্যের ওপরই ভরসা রাখতে হচ্ছে তুরস্ককে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ