শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস

সেই ৮ সাইকেলে হজযাত্রী সৌদি সীমান্তে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

সাইকেলে হজযাত্রায় বেরিয়েছেন ৮ ব্রিটিশ মুসলিম। লন্ডন থেকে যাত্রা করে দলটি বহু চড়াই-উৎরাই পেরিয়ে সর্বশেষ মিসরের সৌদি সীমান্তবর্তী এলাকায় যাত্রাবিরতি দিয়েছে গত শুক্রবার (২৬ জুলাই)। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  আজ রোববার তাদের সৌদি সীমান্ত অতিক্রম করার কথা রয়েছে।

এমন অভিনব যাত্রা সম্পর্কে জুলাইয়ের ১৩ তারিখে দলটির সদস্য জাইন লাম্বাত বলেছিলেন, বিভিন্ন কারণে এই যাত্রা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ঈমান ও বিশ্বাসের পথে বেরিয়েছি। যাত্রাপথে বিভিন্ন মহান মানুষদের সঙ্গে আমাদের দেখা হয়েছে। আমাদের অনেক চমৎকার কিছু গল্প রয়েছে। দারুণ কিছু সময় কাটিয়েছি, সারাটা যাত্রাপথ ভালোবাসায় আকীর্ণ ছিল। গন্তব্যে যেতে আমাদের জন্য এটি অসাধারণ অভিজ্ঞতা।

জাইন আরো বলেছিলেন, সত্যিকার অর্থে ও মনে-প্রাণে যদি আপনি হজ করার ইচ্ছে করেন, তাহলে আল্লাহ আপনার জন্য পথ সহজ করে দেবেন। আশা করছি, যাত্রাপথে বিশ্বের মুসলমানদের সহায়তার জন্য পাঁচ লক্ষ পাউন্ড সমপরিমানের তহবিল সংগ্রহ করতে পারবো।

ব্রিটিশ গ্রুপটি পবিত্র ভূমির উদ্দেশে যাত্রা শুরু করেছে ০৭ জুন। তারা এ সফরের নাম দিয়েছে ‘ট্যুর দ্য হজ’। যাত্রার দিন থেকে ৬০ দিনের ভেতর সৌদিতে গিয়ে পৌঁছবেন বলে আশা তাদের। এ যাত্রায় ৪ হাজার মাইল ও ১৭টি দেশ অতিক্রম করতে হবে। অবশ্য সিরিয়া ও ইরাক বিমানে পাড়ি দিয়ে মিসরে পৌঁছান। অন্যদিকে প্রাপ্ত খবর অনুযায়ী, শনিবারের ভেতর (২৭ জুলাই) তারা সৌদির উত্তারাঞ্চলীয় সীমান্তবর্তী সমুদ্রবন্দর দাব্বাতে পৌঁছে যাওয়ার কথা।

সৌদিতে পৌঁছে প্রথমে তারা প্রিয়নবি সা. -এর রওজা জিয়ারতের জন্য মদিনা মুনাওয়ারায় যাবেন। এরপর হজব্রত আদায়ের জন্য যাবেন পবিত্র মক্কা নগরীতে। তাদের দলের সাত জন সদস্য পাকিস্তানি বংশোদ্ভুত ও একজন শ্রীলঙ্কান বংশোদ্ভুত।

এর আগে তুরস্ক পেরুনোর সময় ইস্তাম্বুলের দোলমাবাহচের প্রেসিডেন্ট দপ্তরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তাদের স্বাগত জানিয়েছেন।

মদিনা অভিমুখী এই যাত্রায় বিশ্বব্যাপী মুসলমানদের বিবিধ সমস্যা নিয়ে তারা বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরির কাজ করছেন।

পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও উগান্ডার দরিদ্র মুসলমানদের সাহায্য, মসজিদ ও শিক্ষাঙ্গন নির্মাণ এবং গভীর নলকূপ খননের জন্য বিভিন্ন রকমের তহবিলও সংগ্রহ করছেন। এ তহবিলে ৬ লাখ ১৯ হাজার ডলার সংগ্রহ করা তাদের উদ্দেশ্য বলে জানা গেছে।

দলটির প্রধান তাহির হাসান আখতার (৪৫) জানান, তিনিই একমাত্র ওই দলের সদস্য; যারা ২০১৭ সালে সাইকেলে হজযাত্রার দলে ছিলেন। তখনও আটজন সদস্যের দল নিয়ে তারা লন্ডন থেকে পবিত্র মক্কা নগরীতে এসে হজ করেছিলেন।

হাসান আখতার বলেন, যাত্রাপথে বহুবিধ চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি। একেক সময় একেক রকম ঝামেলার মুখোমুখি হতে হয়েছে।সুইজারল্যান্ডের আল্পস পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮১০ মিটার উঁচু। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেটাও আরোহন করে পাড়ি দিয়েছি। স্বভাবতই কষ্টের সঙ্গে আনন্দ-সুখের মিশেল থাকে।

সাইকেলে হজযাত্রা এবারই প্রথম নয়। বরং সাইকেল চালিয়ে হজে যাওয়ার চেষ্টা ইদানিং বাড়ছে। গত মাসে চার কেনিয়ান সাইক্লিস্ট এবং দুই সদস্যের একটি দল নাইরোবি থেকে মক্কার উদ্দেশে দীর্ঘ যাত্রা শুরু করেছেন। তারা সৌদি সীমান্তের কাছাকাছি পৌঁছেছেন। সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ