মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভারতে মসজিদে বিজেপির পতাকা বাঁধাকে কেন্দ্র করে সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের একটি মসজিদে বিজেপির পতাকা বাঁধাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে উত্তর ২৪ পরগনার নিমতার তেঘরিয়ায়। এরপরেই শুরু হয় অবরোধ৷

জানা যায়, নিমতা থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷ গতকাল রোববার বিকেলে তেঘরিয়া এলাকায় বিজেপি একটি সভার আয়োজন করে। সেজন্যই দুপুর থেকে পতাকা বাঁধার কাজ চলছিল৷ বিজেপি কর্মীরা এলাকায় দলীয় পতাকা বাঁধার সময় স্থানীয় তেঘরিয়া জামে মসজিদে পতাকা বাঁধতে গেলে আপত্তি জানায় মসজিদের ইমাম।

বিজেপি কর্মীরা ইমামের কথার অবমাননা করে স্থানীয়দের সঙ্গে ঝগড়া বাধায়৷ তারপর ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। মসজিদের ইমাম মুহম্মদ জাহাঙ্গির আলম বলেন, ‘৩৪ বছর সিপিএমের জমানায় কেউ মসজিদে দলীয় পতাকা বাঁধল না। তৃণমূল জমানাতেও এমন ঘটনা ঘটেনি। বিজেপি মসজিদে পতাকা বাঁধতে চেয়েছিল।’ধর্মস্থলে রাজনীতির কোনও জায়গা নেই৷ তাই বাঁধা দিয়েছি৷

স্থানীয়দের অভিযোগ মসজিদে পতাকা বেঁধে ইচ্ছা করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে দাংগা বাঁধানোই বিজেপির উদ্দেশ্য ছিল। এলাকার শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু-মুসলিমের তৎপরতায় এযাত্রায় রক্তপাতের ঘটনা ঘটেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ