সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

রাজধানীর যেসব স্থান থেকে মিলছে ট্রেনের আগাম টিকিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার সকাল নয়টা থেকে শুরু হয়েছে এই টিকিট বিক্রি, চলবে বিকেল চারটা পর্যন্ত। তবে মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ছয়টা থেকে।

গতবারের মতো এবারও রাজধানী ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হচ্ছে-কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন।

সোমবার দেওয়া হচ্ছে ৭ আগস্টের টিকিট। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট দেওয়া হবে ১১ আগস্টের অগ্রিম টিকিট।

তবে রোববার সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও গতকাল রাত থেকে কমলাপুর রেলস্টেশনে ভিড় করেছেন হাজারো টিকিটপ্রত্যাশী।

এদিকে ঈদ শেষে ট্রেনে ঢাকায় ফেরার টিকিট বিক্রি ৫ আগস্ট থেকে শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘ঈদ শেষে ট্রেনে ঢাকায় ফেরার টিকিট বিক্রি শুরু হবে ৫ আগস্ট থেকে। চলবে ৯ আগস্ট পর্যন্ত।’

৫ আগস্টে দেওয়া হবে ১৪ আগস্টের ফিরতি টিকিট। আর ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট দেওয়া হবে ১৮ আগস্টের টিকিট। তবে একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন বলেও জানান মো. নূরুল ইসলাম সুজন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ