মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পুলিশি বাধায় ইসলামী আন্দোলনের গণমিছিল পণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে  ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত ভারতীয় দূতাবাস অভিমূখে গণমিছিল।

মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর জাতীয় বায়তুল মুকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মুফতি রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশ করে দলটি। পরে ভারতীয় দূতাবাস অভিমুখে বের হওয়া মিছিলটি পল্টন মোড়ে পুলিশি বাধায় থেমে যায়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রাচর সম্পাদক আহমদ আব্দুল কাইয়ূম আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গণমিছিলের পাশাপাশি স্বারকলিপি প্রদানের কর্মসূচিও ছিল ইসলামী আন্দোলনের। গণমিছিলটি পুলিশি বাধার মুখে পড়লে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে স্বারকলিপি প্রদান করতে যায়।

আহমদ আব্দুল কাইয়ূম বলেন, ভারতীয় দূতাবাসের সিনিয়র কর্মকর্তাদের নির্লিপ্ত আচরণে প্রতিনিধি দলের সদস্যরা ক্ষুব্ধ হয় এবং স্বারকলিপি প্রদান না করে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। পরে ভারতীয় দূতাবাসের লিয়াজো অফিসার সিদ্দিকুর রহমান এসে স্বারকলিপি গ্রহণ করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ