মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

প্রাণ ও ফার্মফ্রেশ দুধ উৎপাদন ও বিক্রিতে আর বাধা নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিল্ক ভিটার পর প্রাণ ডেইরি লিমিটেড ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রির নিষেধাজ্ঞাও স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

এর ফলে এ দুই ব্র্যান্ডের দুধ উৎপাদন ও বিক্রিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ দুটি কোম্পানিসহ বিএসটিআই অনুমোদিত ১৪টি কোম্পানির সবগুলোকেই পাঁচ সপ্তাহ পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রি বন্ধ রাখতে বলেছিল হাইকোর্টের একটি বেঞ্চ।

ওই আদেশের বিরুদ্ধে প্রাণ ডেইরি ও আকিজ ফুডের আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি মুহা. নুরুজ্জামান আজ মঙ্গলবার হাই কোর্টের আদেশ ৫ সপ্তাহের জন্য স্থগিত করে দেন বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক টুটুল জানান।

এর আগে সোমবার মিল্কভিটার পক্ষেও একই আদেশ দিয়েছিল চেম্বার আদালত।

উল্লেখ্য, রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মুহা. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চএ স্বতঃপ্রণোদিত হয়ে পাস্তুরিত দুধ উৎপাদন বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধে আদেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ